এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: মহাশূন্য থেকেও দৃশ্যমান, কৃত্রিম উপগ্রহের তোলা রামমন্দিরের ছবি সামনে আনল ISRO

ISRO Captures Ram Mandir Pics: 'স্বদেশি কৃত্রিম উপগ্রহে'র তোলা যে ছবি প্রকাশ করেছে, তাতে অযোধ্যায় ২.৭ একর জমির উপর নির্মিত নয়া মন্দিরটি ধরা পড়েছে।

নয়াদিল্লি: রাত পোহালেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। তার আগে মহাকাশ থেকেও ধরা গেল নবনির্মিত মন্দিরকে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO মহাকাশ থেকে দেশবাসীকে রামমন্দিরের দর্শন করাল। দেশীয় প্রযুক্তিতে তৈরি কৃত্রিম উপগ্রহ মহাশূন্য থেকে রামমন্দিরের ওই ছবি ক্যামেরাবন্দি করেছে। ISRO ওই ছবি প্রকাশ করতেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে। কাল রামমন্দিরের উদ্বোধন হওয়ার আগেই দর্শন সারা হয়ে গেল বলে জানিয়েছেন নেটিজেনদের একাংশ। (Ayodhya Ram Mandir)

'স্বদেশি কৃত্রিম উপগ্রহে'র তোলা যে ছবি প্রকাশ করেছে, তাতে অযোধ্যায় ২.৭ একর জমির উপর নির্মিত নয়া মন্দিরটি ধরা পড়েছে। রামমন্দির যাতে স্পষ্ট করে দেখা যায়, তার জন্য রিমোট সেন্সিং কৃত্রিম উপগ্রহের তোলা ছবিটিকে প্রযুক্তির সাহায্যে বড় আকারেও তুলে ধরা হয়েছে। এর আগে, গত বছর ১৬ ডিসেম্বরও মহাকাশ থেকে নির্মীয়মান অবস্থায় রামমন্দিরের ছবি তোলা হয়। তার পর থেকে কুয়াশার ঘন চাদরে ঢেকে রয়েছে অযোধ্যা। ফলে মহাকাশ থেকে রামমন্দিরের রূপ স্পষ্ট দেখা যাচ্ছে না এই মুহূর্তে। (ISRO Captures Ram Mandir Pics)

ISRO-র তরফে যে ছবি প্রকাশ করা হয়েছে, তাতে সরযূ নদীর তীরে অবস্থিত রামমন্দিরের দশরথ মহলটি স্পষ্ট দেখা যাচ্ছে। নবনির্মিত অযোধ্যা রেল স্টেশনটিও চোখে পড়ছে ছবিতে। এই মুহূর্তে মহাকাশে ৫০টিরও বেশি কৃত্রিম উপগ্রহ রয়েছে ভারতের। পরস্পরের থেকে কৃত্রিম উপগ্রহগুলির দূরত্ব কিছু ক্ষেত্রে মাত্র কয়েক মিটার। ISRO অধীনস্থ হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার কৃত্রিম উপগ্রহের তোলা রামমন্দিরের ছবিটি আরও উন্নত করে তুলে ধরেছে সকলের সামনে।

আরও পড়ুন: AIIMS OPD Shut Down: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন, অর্ধদিবস OPD পরিষেবা বন্ধ AIIMS-সহ একাধিক হাসপাতালে

গত কয়েক মাসে একের পর এক মাইলফলক ছুঁয়েছে ISRO. চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ মহাকাশযানের সফল পদার্পণ থেকে প্রথম সৌরযানের উৎক্ষেপণ এবং সর্বোপরি কৃষ্ণগহ্বরের উপর নজরদারি চালাতে মহাকাশযান প্রেরণ, পরের পর অভিযানে সাফল্য পেয়েছে তারা। অযোধ্যায়র রামমন্দির নির্মাণেও ISRO-র প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। রামমন্দিরের গর্ভগৃহে কোথায় 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিটি রাখা হবে, সেই নিয়ে ধন্দ দেখা দেয়। ৩/৬ ফুটের একটি জায়গায়, যা রামচন্দ্রের জন্মস্থল বলে বিশ্বাস, সেখানে মূর্তিটি বসানোর সিদ্ধান্ত গৃহীত হয় শেষ পর্যন্ত। সেই কাজে ISRO-রও যোগদান রয়েছে। Larsen & Turbo সংস্থার সফিস্টিকেটেড ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS) -এর কোঅর্ডিনেট ব্যবহার করে নির্দিষ্ট ভাবে জায়গাটি শনাক্ত করা হয়, তার জন্য ১-৩ সেন্টিমিটারের  কোঅর্ডিনেট ব্যবহার করা হয়, যা ISRO-র 'স্বদেশী GPS' থেকে সংগ্রহ করা হয়। 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
ABP Ananda Top 10,8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Accident News: দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
SIR Row: 'ভোট চুরির অভিযোগ তোলা ঠিক নয়', জ্ঞানেশের পাশে ৪২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, দেশবাসীর উদ্দেশে লিখলেন চিঠি
'ভোট চুরির অভিযোগ তোলা ঠিক নয়', জ্ঞানেশের পাশে ৪২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, দেশবাসীর উদ্দেশে লিখলেন চিঠি

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget