এক্সপ্লোর

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই জোরদার করতে ৩১০০ কোটি টাকা বরাদ্দ করা হল পিএম-কেয়ার্স ফান্ড থেকে

তবে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল আগে থেকে যেখানে আছে, সেখানে এই আলাদা তহবিলের কী প্রয়োজন, সেই প্রশ্ন তুলে কংগ্রেস, সিপিএম সহ বিরোধী দলগুলির অভিযোগ, (পিএম-কেয়ার্স) ফান্ডের ব্যাপারে কেন্দ্রের মোদি সরকারের ভূমিকা স্বচ্ছ নয়।

নয়াদিল্লি: লকডাউনের মধ্যেই দলে দলে পরিযায়ী শ্রমিকদের নিজেদের গ্রামে ফেরার চেষ্টায় রাস্তায় বেরিয়ে পড়া নিয়ে বিরোধীদের প্রবল সমালোচনা, আক্রমণের মধ্যেই পিএম-কেয়ার্স ফান্ড থেকে হাজার কোটি টাকা বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যা তাদের চিকিত্সা ও বাড়ি ফেরার পরিবহণের জন্য খরচ করা হবে। এছাড়া কোভিড-১৯ রোগীদের জন্য ৫০ হাজার ভেন্টিলেটর কিনতে ২ হাজার কোটি টাকা, মারণ ভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন তৈরির গবেষণাতেও ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ওই তহবিল থেকে। সব মিলিয়ে কোভিড ১৯ মোকাবিলার প্রয়াসের পিছনে ৩১০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) থেকে। পরিযায়ী শ্রমিকদের জন্য নির্ধারিত ১০০০ কোটি টাকা যাবে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে। এক্ষেত্রে ২০১১-র সেনসাসের ভিত্তিতে দেওয়া হবে অর্থ। এ ব্যাপারে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই অর্থ রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে দেওয়া হবে যাতে তা জেলা আধিকারিক বা পুর কমিশনারদের হাতে যায়। পরিযায়ী শ্রমিকদের থাকা খাওয়ার বন্দোবস্ত, চিকিত্সার আয়োজন করা, তাদের বাড়ি পাঠানোর যানবাহনের বন্দোবস্তের পিছনে যাবতীয় প্রয়াসকে চাঙ্গা করতে এই অর্থ দেওয়া হচ্ছে। ৫০ হাজার ভেন্টিলেটর কিনে সব রাজ্য, কেন্দ্রশাসিত এলাকার কোভিড-১৯ চিকিত্সার জন্য নির্ধারিত হাসপাতালগুলিকে সরবরাহ করা হবে সঙ্কটজনক রোগীদের ভাল চিকিত্সার জন্য। ভ্যাকসিন তৈরির চেষ্টাকে মদত দিতে বরাদ্দ ১০০ কোটি টাকা ব্যবহার করা হবে সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টার তদারকিতে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশনশ বা (পিএম-কেয়ার্স) ফান্ড ট্রাস্ট তৈরি হয় গত ২৭ মার্চ, প্রধানমন্ত্রীকে মাথায় রেখে। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রীও তার সদস্য। তবে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল আগে থেকে যেখানে আছে, সেখানে এই আলাদা তহবিলের কী প্রয়োজন, সেই প্রশ্ন তুলে কংগ্রেস, সিপিএম সহ বিরোধী দলগুলির অভিযোগ, (পিএম-কেয়ার্স) ফান্ডের ব্যাপারে কেন্দ্রের মোদি সরকারের ভূমিকা স্বচ্ছ নয়।

সেরা শিরোনাম

Nepal Flash Flood : ভারত-চিন-সহ অন্য দেশের সাহায্যের প্রস্তাব ফেরাল বিধ্বস্ত নেপাল, নেপথ্যে কী ?
ভারত-চিন-সহ অন্য দেশের সাহায্যের প্রস্তাব ফেরাল বিধ্বস্ত নেপাল, নেপথ্যে কী ?
Nepal Flash Flood: আচমকা ভিসা বাতিলে কৈলাস যাত্রায় বাধা, 'ওইদিন ওখানে আমারও থাকার কথা ছিল', শিউরে ওঠা অভিজ্ঞতা কলকাতার পর্যটকের
আচমকা ভিসা বাতিলে কৈলাস যাত্রায় বাধা, 'ওইদিন ওখানে আমারও থাকার কথা ছিল', শিউরে ওঠা অভিজ্ঞতা কলকাতার পর্যটকের
Nepal News : প্রাণভয়ে বাইক-চারচাকা গাড়ি ঘুরিয়ে 'দ্রুত' এলাকা ছাড়ছেন সকলে, কেউ কেউ উঠলেন উঁচু জায়গায়; নেপালে ফের 'বিপদঘণ্টা'
প্রাণভয়ে বাইক-চারচাকা গাড়ি ঘুরিয়ে 'দ্রুত' এলাকা ছাড়ছেন সকলে, কেউ কেউ উঠলেন উঁচু জায়গায়; নেপালে ফের 'বিপদঘণ্টা'
Nepal Flash Flood: বিপর্যয়ের পাঁচ মাস আগেই সতর্কবার্তা, ভয়াবহ ভাবে গলছে হিমালয়ের হিমবাহ, প্রকাশ্যে দুই রিপোর্ট
বিপর্যয়ের পাঁচ মাস আগেই সতর্কবার্তা, ভয়াবহ ভাবে গলছে হিমালয়ের হিমবাহ, প্রকাশ্যে দুই রিপোর্ট

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের অফিস থেকে তৃণমূলের বিল বোর্ড ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ
Suvendu Adhikari: পুজোর আগে ২০০ জনকে নিয়ে অর্জুন বাহিনী, লালবাজারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: TMC-র বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুুমার, রুজু FIR
Nepal Flood: বিপর্যয়ের জেরে দিল্লি-কাঠমাণ্ডু মৈত্রী বাস পরিষেবা আগামীকাল পর্যন্ত বন্ধ | ABP Ananda
Nepal Flood News: বিধ্বস্ত নেপাল, কাঠমান্ডুতে সার দিয়ে দাঁড়িয়ে ট্রাক, গাড়ি | Kathmandu | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget