এক্সপ্লোর

PM Essay Controversy: প্রধানমন্ত্রীর রচনা নিয়ে শিক্ষা দফতরের নির্দেশ, গুজরাতে 'বিতর্কে মোদি'

ঘটনার সূত্রপাত,গুজরাত শিক্ষা দফতরের একটি নির্দেশকে ঘিরে। যেখানে সব জেলার শিক্ষা আধিকারিককে প্রধানমন্ত্রী সম্পর্কে রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলে শিক্ষা দফতর।গত ১৪ সেপ্টেম্বর জারি হয় এই নির্দেশিকা।

গাঁধীনগর : শিক্ষা দফতরের নির্দেশ ঘিরে বিতর্ক শুরু গুজরাতে। প্রধানমন্ত্রীকে নিয়ে রচনা প্রতিযোগিতার জল গড়াল রাজনীতির ময়দানে। এই উদ্যোগের কড়া সমালোচনা করেছে কংগ্রেস।

ঘটনার সূত্রপাত, গুজরাত শিক্ষা দফতরের একটি নির্দেশকে ঘিরে। যেখানে সব জেলার শিক্ষা আধিকারিককে প্রধানমন্ত্রী সম্পর্কে রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলে শিক্ষা দফতর। গত ১৪ সেপ্টেম্বর জারি হয় এই নির্দেশিকা। যেখানে রচনা হিসাবে 'আমার প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি' লিখতে বলা হয় স্কুলছাত্রদের।

মূলত, প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিনকে সামনে রেখে এই নির্দেশ দেয় কর্তৃপক্ষ। নির্দেশে বলা হয়, সব জেলার স্কুলে যেন এই রচনা প্রতিযোগিতা হয়।পঞ্চম থেকে অষ্টম শ্রেণির সব ছাত্রছাত্রী অংশ নিতে পারবে এই প্রতিযোগিতায়।এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকেই তিনটে ভালো রচনা বাছাই করার কথা বলেছে শিক্ষা দফতর। প্রতিযোগিতা হয়ে গেলে তা পাঠাতে বলা হয়েছে জেলা আধিকারিকদের কাছে।

এই খবর প্রকাশ্যে আসতেই মুখ খোলেন গুজরাত প্রদেশ কংগ্রেস মুখপাত্র মনীশ দোশি। তিনি বলেন, ''এই নির্দেশ কেন্দ্রের ও রাজ্য সরকারের বর্তমান চিন্তাধারা প্রকাশ্যে এনে দিয়েছে। জোর করে কিছু চাপিয়ে দেওয়া এই সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে। কেউ কিছু পছন্দ না করলেও তা নাগরিকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। দুঃখের বিষয়এটাই, এখন প্রাথমিক স্কুলের শিশুদেরও ছাড়ছে না এই সরকার। শিশুরা কোন প্রধানমন্ত্রীকে পছন্দ করবে তাও কি সরকার বলে দেবে ?''

এই বলেই অবশ্য থেমে থাকেননি গুজরাত কংগ্রেসের মুখপাত্র। তাঁর মতে, ছাত্রছাত্রীদের কাছে সেরা প্রধানমন্ত্রী হতে গেলে গুজরাতের শিক্ষা ব্যবস্থার করুণ দশা ঘোঁচাতে হবে প্রধানমন্ত্রীকে। রাজ্যে বিজেপি সরকারের আমলে ৬০০০ সরকারি স্কুল বন্ধ করে দিতে হয়েছে। এই স্কুলগুলিকে অন্য দূরের স্কুলের সঙ্গে মিশিয়ে দিয়েছে সরকার। যার ফলে বেড়েই চলেছে স্কুলছুটের সংখ্যা। সেদিকে লক্ষ্য নেই এই সরকারের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Cyber Crime : সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
Earthquake : বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget