এক্সপ্লোর

Buddhadeb Guha : 'একাধিক প্রজন্ম ওঁর কাজ উপভোগ করেছে', বুদ্ধদেব গুহর প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকবার্তা এসেছে রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও।

নয়া দিল্লি : প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, তাঁর লেখনী ছিল বহুমুখী এবং পরিবেশের প্রতি দারুণ সংবেদনশীল। ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, বুদ্ধদেব গুহর লেখাগুলি ছিল বহুমুখী এবং পরিবেশের প্রতি দারুণ সংবেদনশীলতার প্রদর্শন। তাঁর কাজ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ উপভোগ করেছে, বিশেষ করে তরুণরা। তাঁর চলে যাওয়া সাহিত্য জগতের বড় ক্ষতি। তাঁর পরিবার এবং পাঠকদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।

রাজ্যপাল জগদীপ ধনকড়ও সাহিত্যিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। রাজভবনের তরফে ট্যুইট করে লেখা হয়েছে, প্রখ্যাত বাঙালি লেখক বুদ্ধদেব গুহের মৃত্যুতে শোকাহত। 'মাধুকরী'-র মতো অনেক উল্লেখযোগ্য কাজের লেখক ছিলেন তিনি। তাঁর কথাসাহিত্যগুলি পূর্ব ভারতের প্রকৃতি এবং জঙ্গলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তুলে ধরে। তাঁর আত্মার চিরশান্তির জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি।

শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিশিষ্ট লেখক বুদ্ধদেব গুহের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। গতকাল রাতে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর ৮৫ বছর বয়স হয়েছিল। বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক বুদ্ধদেব গুহ কোয়েল, কোজাগর, মাধুকরী, জঙ্গলমহল-এর মতো উল্লেখযোগ্য বই লিখেছেন। তিনি বাংলা সাহিত্যের দুটি জনপ্রিয় কাল্পনিক চরিত্রের স্রষ্টাও - রিভু এবং ঋজুদা।

প্রসঙ্গত, গতকাল রাত ১১ টা ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর। ১৯৩৬ সালের ২৯ জুন কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেববাবু। তাঁর মৃত্যুতে সাহিত্য মহলে শোকের ছায়া নেমেছে। বহু কালজয়ী উপন্যাসের স্রষ্টা তিনি। তাঁর উল্লেখযোগ্য বইগুলি হল  'বাবলি', 'মাধুকরী', 'কোজাগর', 'হলুদ বসন্ত', 'একটু উষ্ণতার জন্য','কুমুদিনী', খেলা যখন, ঋজুদা , জঙ্গলমহল,  চানঘরে গান প্রভৃতি । হলুদ বসন্ত উপন্যাসের জন্য ১৯৭৬ সালে পান আনন্দ পুরস্কার। 

গত এপ্রিল মাসেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু আশঙ্কা কাটিয়ে সুস্থ হয়ে ফিরে এসেছিলেন বাড়িতে। রবিবার আর শেষরক্ষা হল না। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cold and Cough Medicine: সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget