এক্সপ্লোর

Narendra Modi: 'দুঃখজনক! সেঙ্গলকে হাতের ছড়ি করে রাখা হয়েছিল', কংগ্রেসকে একহাত নিলেন মোদি

Sengol: নতুন সংসদ ভবনের উদ্বোধনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ঐতিহাসিক 'সেঙ্গল' তুলে দিলেন পবিত্র শৈব মঠ তিরুভাদুথুরাই অধিনামের সন্ন্যাসীরা

নয়া দিল্লি: এবার থেকে সংসদে স্পিকারের আসনের পাশে থাকবে ‘সেঙ্গল’। নতুন সংসদ ভবনের উদ্বোধনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ঐতিহাসিক 'সেঙ্গল' তুলে দিলেন পবিত্র শৈব মঠ তিরুভাদুথুরাই অধিনামের সন্ন্যাসীরা। সেই প্রেক্ষাপটেই শনিবার কংগ্রেসকে একহাত নিয়েছেন নরেন্দ্র মোদি। 

শনিবার সন্ধেয় চেন্নাই থেকে দিল্লিতে পৌঁছন অধিনামের ৬০ জন সাধু। এদিনই প্রধানমন্ত্রীর বাসভবনে হাজির হন তাঁরা। মন্ত্র পাঠ করে নরেন্দ্র মোদির হাতে 'সেঙ্গল' তুলে দেওয়া হয় আধিনামের পক্ষ থেকে। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকারের চেয়ারের সামনে এটি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তামিল রীতি অনুসারে সেটি স্থাপন করা হবে। সূত্রের সময়, সেই সময় অধিনামের সাধুদের সম্মান জানাবেন প্রধানমন্ত্রী।

এই প্রসঙ্গেই এদিন মোদি বলেন, 'স্বাধীনতার পর যদি পবিত্র সেঙ্গলকে তার যথাযথ সম্মান দেওয়া এবং একটি সম্মানজনক অবস্থান দেওয়া যেত তাহলে ভাল হত। কিন্তু এই সেঙ্গলটি প্রয়াগরাজের আনন্দ ভবনে হাঁটার লাঠি বা হাতের ছড়ি হিসেবে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। তবে এবার আপনাদের 'সেবক' এবং আমাদের সরকার সেঙ্গলকে আনন্দ ভবন থেকে বের করে আনার উদ্যোগটি নিয়েছে।' 

 

 

প্রসঙ্গত, ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে, তখন স্বাধীনতার প্রতীক হিসেবে এই সেঙ্গল তৎকালীন প্রধানমন্ত্রী জওহলরলাল নেহরুর হাতে তুলে দিয়েছিলেন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। এই সোনার রাজদণ্ডটি এতদিন রাখা ছিল এলাহাবাদ জাদুঘরে। তবে আগামী ২৮ মে এই রাজদণ্ডটি নতুন সংসদভবনে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার আধিনামের সাধুদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। তাঁদের থেকে আশীর্বাদ প্রার্থনা করেন। সেই সময়ে প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর উপস্থিতিতেই প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয় ঐতিহাসিক 'সেঙ্গল'। 

সূত্রের খবর, সেঙ্গলকে নতুন সংসদ ভবনে প্রষ্টিত করার আগে তা এক শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হবে। এই গোটা অনুষ্ঠানটি তামিল রীতি মেনে করা হবে বলে দাবি করা হচ্ছে। এই সেঙ্গলটি লোকসভা স্পিকারের আসনের পাশে প্রতিষ্ঠিত করা হবে বলে জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
ABP Ananda Top 10,30 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,30 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
India Poverty Rate: কমে গেল ভারতের দারিদ্র্যের হার, কোন পথে সাফল্য ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
কমে গেল ভারতের দারিদ্র্যের হার, কোন পথে সাফল্য ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget