এক্সপ্লোর

চেন্নাইয়ের সঙ্গে যুক্ত হল পোর্ট ব্লেয়ার, সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এর ফলে পোর্ট ব্লেয়ারে ইন্টারনেটের স্পিড হবে দুই বাই দুশ GBPS। অন্য দ্বীপগুলিতে ইন্টারনেটের স্পিড হবে দুই বাই একশ GBPS।

নয়াদিল্লি: আন্দামান-নিকোবরের সঙ্গে অবশিষ্ট দেশকে যুক্ত করে পাতা হল সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল বা ওএফসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ফাইবার কেবলের উদ্বোধন করেছেন, বলেছেন, এই পদক্ষেপ আন্দামান-নিকোবরের বাসিন্দাদের জীবনযাত্রা আরও স্বচ্ছন্দ করে তুলবে। চেন্নাইয়ের সঙ্গে পোর্ট ব্লেয়ার যুক্ত হল এই ওএফসিতে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্দামান-নিকোবরের নানা দ্বীপে ছড়িয়ে থাকা লাখো মানুষের কাছেই শুধু এই দিনটি গুরুত্বপূর্ণ নয়, গোটা দেশের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, প্রকল্প যত বড় হয়, তত বড় হয় তার রাস্তায় আসা চ্যালেঞ্জ। এই কারণেই এই ফাইবার কেবলের এত প্রয়োজন থাকা সত্ত্বেও বছরের পর বছর এটি চালু করা যায়নি। কিন্তু এতদিনে সব বাধা সরিয়ে ফাইবার কেবল পাতা গিয়েছে, তাতে তিনি খুশি। এই সাবমেরিন কেবল পোর্ট ব্লেয়ারের সঙ্গে স্বরাজ দ্বীপ, লিটল আন্দামান, কার নিকোবর, কামোর্তা, গ্রেট নিকোবর, লং আইল্যান্ড এবং রঙ্গটকে যুক্ত করবে। এ জন্য ভারতের মূল ভূখণ্ড থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত ২ হাজার ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে কেবল পাতা হয়েছে। প্রকল্পের খরচ পড়েছে ১,২২৪ কোটি টাকা। এর ফলে পোর্ট ব্লেয়ারে ইন্টারনেটের স্পিড হবে দুই বাই দুশ GBPS। অন্য দ্বীপগুলিতে ইন্টারনেটের স্পিড হবে দুই বাই একশ GBPS। এর আগে প্রধানমন্ত্রী টুইট করে বলেন, আজকের দিনটি আন্দামান-নিকোবরের বাসিন্দাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ওএফসির দ্রুত গতির ব্রডব্যান্ড সংযোগ অক্সিজেন দেবে স্থানীয় অর্থনীতিকে। ২০১৮-র ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget