এক্সপ্লোর

Ganga Expressway In UP: ৩৬ হাজার কোটি টাকায় গঙ্গা এক্সপ্রেসওয়ে, উত্তরপ্রদেশের জন্য নয়া প্রকল্প মোদির

Ganga Expressway In UP: গঙ্গা এক্সপ্রেসওয়ে তৈরির জন্য আপাতত ৩৬ হাজার ২৩০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এতে রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের গতি বৃদ্ধি পাবে বলে আশাবাদী সরকার।

শাহজাহানপুর:  বিধানসভা নির্বাচনের মুখে ফের উত্তরপ্রদেশের (Uttar Pradesh Assembly Election 2022) জন্য নয়া প্রকল্পের সূচনা। এ বার ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ে (Ganga Expressway) তৈরির কাজে হাত দিল কেন্দ্র। শনিবার তার নিজেহাতে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই গঙ্গা এক্সপ্রেসওয়ে রাজ্যের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে হতে চলেছে।

এ দিন উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি। মেরঠের বিজৌলি গ্রাম থেকে প্রয়াগরাজের জুদাপুর ডান্ডু পর্যন্ত বিস্তৃত এই এক্সপ্রেসওয়ে মেরঠ, হাপুর, বুলন্দশহর, আমরোহা, সম্ভল, বদায়ুঁ, শাহজাহানপুর, হারদোই, উন্নাও, রায়বরেলী, প্রতাপগড় এবং প্রয়াগরাজ জেলার মধ্য দিয়ে যাবে। এর মাধ্যমে সংযুক্ত করা যাবে রাজ্যের পূর্ব এবং পশ্চিম অংশকে।

আরও পড়ুন: বিনামূল্যে মহিলারা পাবেন ৫ হাজারের সুবিধা, বড় ঘোষণা মোদি সরকারের

সূচনাপর্বে গঙ্গা এক্সপ্রেসওয়ের উপর ছ’টি লেন তৈরি করা হচ্ছে। প্রয়োজনে আরও দু’টি লেন তৈরি করে নেওয়া যাবে। এ ছাড়াও, যাতে জরুরি পরিস্থিতিতে বায়ুসেনার (Indian Air Force) বিমানের উড়ান এবং অবতরণের জন্য সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এয়ারস্ট্রিপ তৈরি হবে শাহজাহানপুরে।একই সঙ্গে এক্সপ্রেসওয়ের উপর শিল্প করিডরও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

গঙ্গা এক্সপ্রেসওয়ে তৈরির জন্য আপাতত ৩৬ হাজার ২৩০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এতে রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের গতি বৃদ্ধি পাবে বলে আশাবাদী সরকার।

যদিও বিরোধীদের অভিযোগ, বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার ঢের আগেই গঙ্গা এক্সপ্রেসওয়ের সূচনা হয়েছিল। ভোটের আগে তার কৃতিত্ব নিজেদের বলে চালাতে চাইছে বিজেপি। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেখ যাদবের কথায়, "মায়াবতীজি গঙ্গে এক্সপ্রেসওয়ে প্রকল্পের সূচনা করেন। বিজেপি এখন সেটাকে নিজেদের বলে দাবি করছে। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget