এক্সপ্লোর

PM Modi On Fasting : ৪ মাস ধরে দিনে একবার খান মোদি , নবরাত্রিতে খান একটাই ফল !

PM Modi In Lex Fridman Podcast : মোদি জানান, সারা বছর ধরে এমন অসংখ্য উপবাস রাখেন তিনি।  প্রায় ৫০ - ৫৫ বছর ধরে এই অভ্যাসগুলি অনুসরণ করে আসছেন তিনি। 


ফেলে আসা জীবন থেকে আগামীর ভাবনা, চিন থেকে আমেরিকা, ফুটবল থেকে ক্রিকেট , মার্কিন মুলুকের জনপ্রিয় পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মুখোমুখি আলোচনায় বিস্তারিত আলোচনা করলেন প্রধানমন্ত্রী মোদি। রবিবারই পডকাস্ট শো-টি ব্রডকাস্ট করা হয়। তার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের কথা নিজের এক্স হ্যান্ডেলে  জানিয়ে ছিলেন জনপ্রিয় পডকাস্টার। রবিবার সেই পডকাস্টের বিভিন্ন অংশ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জানা যায় প্রধানমন্ত্রীর জীবলের কম চর্চিত বহু কথা। প্রধানমন্ত্রী এই আলোচনায় প্রকাশ করেন, কীভাবে ভারতের ১৪০ কোটি মানুষের বিশ্বাস, আস্থা, স্বামী বিবেকানন্দের আদর্শ তাঁকে চালিত করে। 

প্রধানমন্ত্রী মোদি বিভিন্ন সময় উপবাস রাখেন বলে জানা যায়। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠানের আগেও তিনি বেশ কয়েকদিন উপবাস রেখেছিলেন বলে শোনা যায়। তিনি বিশেষ নিয়মানুবর্তিতার মধ্যে থাকেন নবরাত্রির সময়ও। কেন? উপবাস করার মধ্যে কী এমন আছে? পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী জানিয়েছেন সে-কথা। 

৭৫ এর কাছাকাছি বয়স। কিন্তু পরিশ্রম করেন উদয়াস্ত। এই শক্তি পান কোত্থেকে? পডকাস্টারকে তিনি জানালেন ভারতীয় সংস্কৃতিতে  চতুর্মাস নামে একটি প্রাচীন প্রথা রয়েছে । বর্ষাকালে,  হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। এই সময়ে অনেক মানুষ সারা দিনে একবারই খান। প্রধানমন্ত্রীও জুনের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত, মোটামুটি  দীপাবলি পর্যন্ত এই প্রথা অনুসরণ করেন।   প্রায় চার থেকে সাড়ে চার মাস তিনি ২৪ ঘন্টায় মাত্র একবারই খাবার খান।  এছাড়াও নবরাত্রির সময়ও তিনি সারাদিন গরম জল খেয়েই থাকেন। প্রধানমন্ত্রী জানালেন, বহুদিন ধরেই তিনি গরম জল খান। শুধু শারদ নবরাত্রিকে নয়, চৈত্র নবরাত্রিতেও তিনি ৯ দিন ধরে দিনে একবার মাত্র ফল খান। সাধারণত পেঁপে খান তিনি। মোদি জানান, সারা বছর ধরে এমন অসংখ্য উপবাস রাখেন তিনি।  প্রায় ৫০ - ৫৫ বছর ধরে এই অভ্যাসগুলি অনুসরণ করে আসছেন তিনি। 

প্রধানমন্ত্রীকে পডকাস্টারও জানান, তিনিও ৪৫ ঘণ্টা না-খেয়ে আছেন, তাঁর মনকে তৈরি করার জন্য প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎকার নেওয়ার জন্য উপবাস রেখেছেন তিনিও, শুধু জল খেয়েছেন। শুনে অভিভূত হয়ে যান মোদি। 

প্রধানমন্ত্রী আরও জানান,  তিনি যখন দীর্ঘ সময় ধরে উপবাস করেন, তার আগে তিনি  শরীরকে প্রস্তুত করেন।   উপবাসের ৫ থেকে ৭ দিন আগে,তিনি বিভিন্ন আয়ুর্বেদিক অনুশীলন এবং যোগব্যায়াম করেন করেন। উপবাস শুরু করার আগে, তিনি  যতটা সম্ভব  জল খেয়ে নেন, তাতে ডিটক্সিফিকেশনের কাজ হয়।  

তিনি জানালেন, শক্তি তাঁর নামে নয়, ১৪০ কোটি ভারতীয়র চেতনায়। তিনি যখন বিশ্বের কোনও বড় নেতার সঙ্গে হাত মেলান, তখন 'মোদি নয় হাত মেলান ১৪০ কোটি ভারতীয়...আমরা যখন শান্তির বিষয়ে কথা বলি, সারা বিশ্ব সেটা শোনে'। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget