এক্সপ্লোর

PM Modi Egypt Visit: 'আপনি ভারতের নায়ক', কায়রোয় নেমে প্রশংসায় ভাসলেন মোদি

Modi in Egypt: মার্কিন কংগ্রেসের তাঁর বক্তব্যের ভূয়সী প্রশংসা শোনা যায় ইজিপ্টের প্রবাসী ভারতীয়দের তরফে

নয়াদিল্লি: আমেরিকার পরে ইজিপ্ট। সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে কার্যত উৎসবের ছবি। শনিবার সেখানে পৌঁছন মোদি। দু দিনের সফর রয়েছে তাঁর। কায়রোতেই নেমেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ইজিপ্টে থাকা প্রবাসী ভারতীয়রা অভ্যর্থনা জানান মোদিকে। সেদিনই পরে কায়রোর রিৎজ কার্লটন হোটেলে প্রবাসীয় ভারতীয়দের সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। 

মার্কিন কংগ্রেসের তাঁর বক্তব্যের ভূয়সী প্রশংসা শোনা যায় প্রবাসী ভারতীয়দের তরফে। ভারতে অর্থনৈতিক প্রগতি হচ্ছে এবং সেটা মোদির হাত ধরেই, এমনটাই দাবি করেন ওই সংগঠনের সদস্যরা। এক সদস্যকে বলতে শোনা যায়, 'আপনি ভারতের নায়ক।' পাল্টা মোদি বলেন, 'গোটা হিন্দুস্তান সবার নায়ক। দেশের লোকজন পরিশ্রম করেন সেই কারণেই দেশের উন্নতি হচ্ছে।'

 

বোহরা সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ:
ইজিপ্টে বসবাসকারী বোহরা সম্প্রদায়ের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ঘরের রাজ্য গুজরাতের সঙ্গে যোগ রয়েছে এই সম্প্রদায়ভুক্তদের। 

ইজিপ্টের গ্র্যান্ড মুফতির সঙ্গে শনিবারই দেখা করেছেন মোদি। তাঁর সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে মোদির। সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে সন্ত্রাসবাদের বিরোধিতার মতো একাধিক প্রসঙ্গে উঠে এসেছে সেই আলোচনায়। 

ভারত ও ইজিপ্টের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল-সিসির আমন্ত্রণে সেখানে সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। গত ২৬ বছরে ইজিপ্টে এটাই প্রথম কোনও ভারতের প্রধানমন্ত্রীর সফর। ইজিপ্টের প্রধানমন্ত্রী এবং বাকি মন্ত্রীদের সঙ্গেও আলোচনা করেছেন নরেন্দ্র মোদি। বাণিজ্যিক সম্পর্ক এবং আরও নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য়েই চলেছে আলোচনা।

সফরের দ্বিতীয় দিনে কী করবেন মোদি?
১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কায়রোর আল-হাকিম মসজিদে যাবেন। ওই এলাকায় দাউদি বোহরা সম্প্রদায়ের মানুষের বসবাস। ওই একই সম্প্রদায়ভুক্তরা গুজরাতেও বিশাল সংখ্যায় বসবাস করেন। 

২. ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল-সিসির সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদি। ২০২৩-এর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ইজিপ্টের প্রেসিডেন্ট। তারপরেই তিনি মোদিকে ইজিপ্ট সফরের জন্য আমন্ত্রণ জানান।

৩. আবদেল ফতাহ আল-সিসি- নরেন্দ্র মোদি সাক্ষাতের পরেই সরকারি স্তরে মিটিং হবে। একাধিক মউ সাক্ষর হওয়ার কথা। 

৪. প্রথম বিশ্বযুদ্ধে প্রায় ৪০০০ ভারতীয় সৈন্য ইজিপ্ট এবং প্যালেস্তাইনে লড়েছিলেন। তাঁদের স্মরণে তৈরি হয়েছে Heliopolis War Cemetary. সেখানে যাবেন মোদি। 

৫. আজই নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget