এক্সপ্লোর

PM Modi: 'উত্তরাখণ্ড গেলে এই ২ জায়গায় অবশ্যই যাবেন', কোন কোন স্থানের কথা লিখলেন প্রধানমন্ত্রী ?

Dev-Bhoomi Uttarakhand : নিজেই দেবভূমের পছন্দসই স্থানের কথা জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য নিয়ে ধরা দিয়েছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। সঙ্গে রয়েছে ধর্মীয় বিভিন্ন স্থানও। নৈস্বর্গিক সেই সৌন্দর্যের মহিমা ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রীকেও। উত্তরাখণ্ডের এমন কোন জায়গা রয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) অবশ্যই ঘুরতে যেতে চান ? নিজেই দেবভূমের পছন্দসই স্থানের কথা জানালেন প্রধানমন্ত্রী। 

'X' হ্যান্ডেলে তিনি লেখেন, 'কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন, উত্তরাখণ্ডের এমন কোনও জায়গার নাম বলুন যেখানে আপনি অবশ্যই যেতে চান, তাহলে বলব, রাজ্যের কুমায়ুন অঞ্চলে অবস্থিত পার্বতীকুণ্ড ও যজ্ঞেশ্বর মন্দিরের (Parvati Kund and Jageshwar Temples) কথা। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও স্বর্গীয় সৌন্দর্য আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে।' 

 

তাঁর সংযোজন, 'উত্তরাখণ্ডে ঘুরতে যাওয়ার যোগ্য একাধিক জায়গা আছে, আমি বেশ কয়েকবার সে রাজ্যে গেছি। রয়েছে কেদারনাথ ও বদ্রীনাথের মতো পবিত্র স্থান। যেখানকার স্মরণীয় অভিজ্ঞতার কথা মনের মধ্যে রয়ে গেছে। কিন্তু, বেশ কয়েক বছর পর পার্বতীকুণ্ড ও যজ্ঞেশ্বর মন্দিরে ফিরে আসা বিশেষ।' 

দেশের অন্যতম ভক্তিমূলক মন্দির পিথোরাগড়ের পার্বতীকুণ্ড। ৫ হাজার ৩৩৮ ফুট উঁচুতে অবস্থিত এই মন্দিরে ফি বছর বহু হিন্দু ভক্ত হাজির হন। এই জায়গার বিশাল আধ্যাত্মিক মহিমা রয়েছে। বিশ্বাস করা হয় যে, ভগবান শিব ও দেবী পার্বতী এখানে ধ্যান করতেন। তাই শিব-পার্বতীর আশীর্বাদ নিতে হাজার হাজার ভক্ত এখানে জড়ো হন।

বৃহস্পতিবার পিথোরাগড়ে পার্বতীকুণ্ডে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী। পবিত্র আদি-কৈলাশের আশীর্বাদ চান তিনি। আধ্যাত্মিক গুরুত্বের জন্য এই জায়গাটি জগৎ জুড়ে বিখ্যাত। সঙ্গে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও নজর কাড়ে। 

এর পাশাপাশি আমোরার যজ্ঞেশ্বর মন্দিরেও যান প্রধানমন্ত্রী । সেখানকার জনপ্রিয় তীর্থযাত্রা ক্ষেত্রে প্রার্থনা করেন। প্রায় ২২৪টি পাথরের মন্দির রয়েছে যজ্ঞেশ্বর ধামে। ৬ হাজার ২০০ ফুট উঁচুতে রয়েছে এই ধাম। সেখানে পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে সঙ্গ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

সেরা শিরোনাম

Taratala Building Collapse: তারাতলায় ধ্বংসস্তূপের ভিতর থেকে আর্তনাদ, লোহার বিম কাটতে হিমশিম অবস্থা, খোলা হল কন্ট্রোল রুম, হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা
তারাতলায় ধ্বংসস্তূপের ভিতর থেকে আর্তনাদ, লোহার বিম কাটতে হিমশিম অবস্থা, খোলা হল কন্ট্রোল রুম, হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা
Howrah: লখনউয়ে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল, জগৎবল্লভপুরে ফিরল বাঙালি তরুণীর নিথর দেহ
লখনউয়ে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল, জগৎবল্লভপুরে ফিরল বাঙালি তরুণীর নিথর দেহ
Taratala News: তারাতলায় ভেঙে পড়ল গোডাউন, ভিতর থেকে চিৎকার-কান্নার শব্দ, আটকে রয়েছেন শ্রমিকরা
তারাতলায় ভেঙে পড়ল গোডাউন, ভিতর থেকে চিৎকার-কান্নার শব্দ, আটকে রয়েছেন শ্রমিকরা
Maharishi Sushruta : ব্রিটেনের ঐতিহ্যবাহী সার্জনস কলেজে বসল শল্যচিকিৎসার জনক সুশ্রুতের মূর্তি
ব্রিটেনের ঐতিহ্যবাহী সার্জনস কলেজে বসল শল্যচিকিৎসার জনক সুশ্রুতের মূর্তি

ভিডিও

TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE
Mursidabad News | মাঝ গঙ্গায় বজ্রপাত, নৌকাতেই ৪জনের মৃত্যু, আহত ১৫ | ABP ANANDA LIVE
Jyotipriya Mallick News | দীর্ঘ অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না বালু | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | মঙ্গলবার বিধানসভার অধিবেশনে দেখা গেল নাটকীয় পরিস্থিতি | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | আর জি কর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, এসব ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
West Bengal News Live : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
Suvendu Adhikari :
"আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
FIFA World Cup 2026: ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
Embed widget