এক্সপ্লোর

PM Modi :  আমেরিকার হামলার পরই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ৪৫ মিনিট কথা প্রধানমন্ত্রীর , কী নিয়ে আলোচনা ?

US Attacks Israel : যদিও ইরানের ওপর আমেরিকার সরাসরি হামলার পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

US Attacks Israel : গতকালই ইরানের রাষ্ট্রদূতের তরফে এসেছিল বার্তা। গ্লোবাল সাউথের লিডার হিসাবে ভারতকে মুখ খুলতে বলেছিল ইরান। ইরানের ওপর ইজরায়েলের আক্রমণের নিন্দা করার আহ্বান জানানো হয়েছিল নয়াদিল্লিকে। যদিও ইরানের ওপর আমেরিকার সরাসরি হামলার পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কী কথা হয়েছে দু'জনে
এদিন নিজেই সোশাল মিডিয়ায় সেই বিষয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি বলেছেন, “ইরানের প্রেসিডেন্ট @drpezeshkian এর সঙ্গে কথা বলেছি। আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জন্য আলোচনা ও কূটনীতির জন্য  আহ্বান জানিয়েছি।” সোশাল মিডিয়া হ্য়ান্ডেল  X-এ পোস্ট করে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

৪৫ মিনিট কথা 
ইরানের পারমাণবিক গবেষণাগারে মার্কিন হামলার প্রেক্ষাপটে দীর্ঘ ৪৫ মিনিট কথা হয়েছে পেজেশকিয়ান ও মোদির। এই বার্তালাপে প্রধানমন্ত্রী মোদিকে বিস্তারিতভাবে অবহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট। যেখানে তিনি অঞ্চলের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাত সম্পর্কে তার মতামত ব্য়ক্ত করেছেন।

ইরানের প্রেসিডেন্টকে এই বলেছেন প্রধানমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে ভারতের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মোদি জানান, ভারত শান্তি ও মানবতার পক্ষে। প্রধানমন্ত্রী অবিলম্বে উত্তেজনা হ্রাস, আলোচনা ও কূটনীতির উপর জোর দেন। তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এর পাশাপাশি ইরানের কাছে ভারতীয়দের নিরাপদ প্রত্যাবর্তনে সাহায্যের জন্য প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, দুই নেতা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, জনগণ-মানুষের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য কাজ চালিয়ে যাওয়ার যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ইরান বনাম ইজরায়েল সংঘাতে ঘোর সঙ্কট। সেই আবহে প্রমাদ গুনতে শুরু করল ভারতও। কারণ যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমনিতে ভারত থেকে অনেক দূরে অবস্থিত হলেও, ইরান হরমুজ জলপ্রণালী বন্ধ করে দিলে পকেটে টান পড়বে ভারতীয়দের। গোটা এশিয়ার উপরই এর মারাত্মক প্রভাব পড়বে। (Strait of Hormuz)

ইরান, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির মাঝে অবস্থিত এই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর মাধ্যমেই সংযুক্ত উত্তরের পারস্য উপসাগর এবং এবং দক্ষিণের ওমান উপসাগর, যা আবার আরব সাগরকে যুক্ত করেছে। মাত্র ৩৪ কিলোমিটার চওড়া ওই প্রণালীটি। এর মধ্যে আবার সামান্য এলাকাই জাহাজ চলাচলের উপযুক্ত। কিন্তু অতি সঙ্কীর্ণ মনে হলেও, ব্যবসা-বাণিজ্যের অন্যতম ভরকেন্দ্র হরমুজ প্রণালী। 

সঙ্কীর্ণ ওই জলপ্রণালী দিয়ে পৃথিবীর তাবড় তেলের ট্য়াঙ্কার যাতায়াত করে। গোটা পশ্চিম এশিয়ার তেল এবং গ্যাস উৎপাদনকারী দেশগুলি ওই জলপ্রণালীর মাধ্যমেই পৃথিবীর সর্বত্র পণ্য সরবরাহ করে। প্রতি মুহূর্তে সেখান দিয়ে জাহাজ আনাগোনা করে। ইরানের ‘বন্দর আব্বাস’ নৌসেনা ও বাণিজ্যিক সমুদ্রবন্দর এই হরমুজ প্রণালীর উপর অবস্থিত। 

সেরা শিরোনাম

Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget