এক্সপ্লোর

PM Modi: আজ বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, কী নিয়ে বার্তা দেবেন মোদি ? জল্পনা তুঙ্গে

PM Modi On Address The Nation : আজ বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, কী কী বিষয় উঠে আসতে পারে ?

নয়াদিল্লি: আজ ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, আজ রবিবার বিকেল ৫টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। কী বার্তা দেবেন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। 

আরও পড়ুন, কসবা ল' কলেজে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই, DNA রিপোর্টে মিলেছে প্রমাণ, চার্জশিটে দাবি পুলিশের

প্রথমত,  রাত পেরোলেই ২২ সেপ্টেম্বর। কাল দেশজুড়ে চালু হতে চলেছে জিএসটির নতুন পরিকাঠামো। এর ফলে অনেক সামগ্রীরই মূল্য কমে আসবে।  ইতিমধ্যেই এনিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাই আজ ২১ সেপ্টেম্বর সেই বিষয় প্রধানমন্ত্রী বক্তব্যে উঠে আসবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, H-1B ভিসার ইস্যু। যার জন্য আমেরিকায় এবার থেকে এই ভিসার জন্য গুণতে হবে ১ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা। বলার অপেক্ষা রাখে না, তা কর্মপ্রত্যাশী ভারতীয়দের জন্য কতটা কঠিন হতে চলেছে। অনেকেই মনে করছেন, মোদির বক্তব্যে এই বিষয়টিও উঠে আসতে পারে। 

২০১৪ সালে নরেন্দ্র মোদি, একটি গুরুত্বপূর্ণ  সরকারি সিদ্ধান্ত জানান দেওয়ার জন্য বক্তব্য রেখেছিলেন। ২০১৬ সালে তিনি, জাতির উদ্দেশে ভাষণে ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট বাতিল ঘোষণা করেছিলেন। ২০১৯ সালও ছিল খুব গুরুত্বপূর্ণ একটা বছর। ওই বছর পুলওয়ামা হামলার, বালাকোটে এয়াস্ট্রাইক ঘোষণা করেছিলেন। ২০২০ সালও বেশ গুরুত্বপূর্ণ। মার্চ মাসে কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণ করতে, দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছিলেন। জাতির উদ্দেশে ভাষণে লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। মে মাসে জাতির উদ্দেশে লকডাউন শিথিল করার জন্য ঘোষণা করেছিলেন।  

এদিকে চলতি বছরে দেশের বুকে অন্যতম বড় ইস্যু ছিল, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা। পহেলগাওয়ে সন্ত্রাসবাদী হামলার পর, ২০২৫ সালের ১২ মে, জাতির উদ্দেশে ভাষণে, 'অপারেশন সিঁদুর' নিয়ে দেশবাসীকে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে আজকে এইমুহূর্তে দাঁড়িয়ে দেশের সবথেকে বড় ইস্যু, জিএসটি ২.০ সংষ্করণ। আশা করা হচ্ছে, নতুন পরিকাঠামোয় অনেক পণ্যেরই  দাম কমবে। যার জেরে উৎসবের মাঝে প্রয়োজনীয় পণ্যের চাহিদাও বৃদ্ধি পাবে। এই সামগ্রীগুলির মধ্যে রয়েছে, ঘি, কফি, পনির, রন্ধন সামগ্রী, মেডিসিন, বৈদ্যুতিক সরঞ্জাম প্রভৃতি। তবে সবথেকে বেশি লাভবান হবেন, যারা ধনতেরাসে গাড়ি কেনার প্ল্যান করেছেন। এরমধ্যেই কয়েকটি গাড়ি নির্মাতা গাড়ির দাম কমানোর ঘোষণা করে দিয়েছে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Poland Political Crisis: সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
I.N.D.I.A Bloc Rally: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর
SIR Row: মক পার্লামেন্টে জ্ঞানেশ কুমারকে ‘ইমপিচ’ করল বিরোধীরা, রাষ্ট্রদ্রোহের মামলা চালানোর দাবি
মক পার্লামেন্টে জ্ঞানেশ কুমারকে ‘ইমপিচ’ করল বিরোধীরা, রাষ্ট্রদ্রোহের মামলা চালানোর দাবি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget