এক্সপ্লোর

PM Narendra Modi: ইউক্রেন সমস্যার মাঝেই জার্মানি সফরে মোদি, যাবেন ফ্রান্স-ডেনমার্কেও

PM Modi Visit Germany: প্রধানমন্ত্রী বার্লিনে জার্মান ফেডারেল চ্যান্সেলর ওলফ সোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। দুই নেতা ভারত-জার্মানি সরকারি বিষয় নিয়ে আলোচনা করবেন।

নয়া দিল্লি: রাশিয়া (Russia)-ইউক্রেনের (Ukraine) সমস্যার মধ্যেই এবার ইউরোপ (Europe) সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই বছরে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী (Prime Minister)। ২মে অর্থাৎ আজই ইউরোপ সফরে যাচ্ছেন মোদি। তিন দিনের সফরে তিন দেশ ঘুরবেন তিনি। জানা গিয়েছে, জার্মানি (Germany), ডেনমার্ক (Denmark) এবং ফ্রান্সে (France) যাবেন নমো। 

প্রধানমন্ত্রী বার্লিনে জার্মান ফেডারেল চ্যান্সেলর ওলফ সোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। দুই নেতা ভারত-জার্মানি আন্তঃসরকারি বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর বার্লিন সফরের আগে, জার্মানিতে ভারতীয় রাষ্ট্রদূত হরিশ পারভাথানেনি বলেছেন, "ভারত-জার্মানি আন্তঃসরকারি পরামর্শের জন্য প্রধানমন্ত্রীর ২ এবং ৩মে বার্লিন সফর করবেন। এই সফর একটি যুগান্তকারী সফর হতে চলেছেন৷ এই বছর আমরা কেবল আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনই করছি না৷ এছাড়াও ভারত-জার্মানি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উদযাপন করছি।" 

তিনি এও বলেন, "আমরা জার্মানির সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করার ২০ বছরেরও বেশি সময় হয়ে গেছে৷ IGC ফর্ম্যাটটি আমাদের ২ নেতা এবং তাঁদের মন্ত্রী পর্যায়ের সহকর্মীদের জন্য আমাদের কৌশলগত অংশীদারিত্বের উপাদানগুলি পর্যালোচনা করবে। এখন পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা করার এবং একটি ভবিষ্যত রোডম্যাপ তৈরি করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ।" 

কী কী সূচী রয়েছে? 

সোমবার সকাল সাড়ে ৯টায় বার্লিনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল ৪.১৫ নাগাদ মোদি ফেডারেল চ্যান্সেলারিতে ভারত-জার্মানি বৈঠক রয়েছে। এরপর ৭টা থেকে ৭.২০ পর্যন্ত মোদি মোদী ফেডারেল চ্যান্সেলারির প্রেস লাউঞ্জে সাংবাদিক সম্মেলনে যোগ দেবেন। এরপর ৮ থেকে ৮.৫০ পর্যন্ত ব্যবসায়িকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তিনি। 

সূচি অনুযায়ী, পিএম মোদি ১০টা থেকে ১০.৪৫ পর্যন্ত Theater Am PostdamerPlatz -এ একটি গ্র্যান্ড রিসেপশনে যোগ দেবেন। এরপর সাড়ে ১১টা নাগাদ-এ জার্মান চ্যান্সেলর ওলফ সোলজ আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন। ওলফ সোলজ জার্মান চ্যান্সেলর হওয়ার পর এটাই হবে দুই নেতার প্রথম বৈঠক। 

সেরা শিরোনাম

Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ABP Ananda Top 10,13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Muhammad Yunus : মহম্মদ ইউনূসকে 'গো ব্যাক' স্লোগান বিমানবন্দরে, 'এখানে কেন এসেছেন ? আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন !'
মহম্মদ ইউনূসকে 'গো ব্যাক' স্লোগান বিমানবন্দরে, 'এখানে কেন এসেছেন ? আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন !'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget