এক্সপ্লোর

Police Commemoration Day: পুলিশ শহিদ স্মৃতি দিবসে আবেগঘন বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

দেশের যে সমস্ত পুলিশকর্মীরা কর্মরত অবস্থায় মারা যান, তাঁদের স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়।

নয়াদিল্লি : আজ ২১ অক্টোবর। প্রতিবছর এই দিনটা পালন করা হয় পুলিশ শহিদ স্মৃতি দিবস (Police Commemoration Day) হিসেবে। দেশের যে সমস্ত পুলিশকর্মীরা কর্মরত অবস্থায় মারা যান, তাঁদের স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। যদিও গতবছর সেই সমস্ত কর্তব্যরত পুলিশকর্মীদেরও শ্রদ্ধা জানানো হয়েছিল, যাঁরা কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। দ্য ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের টুইটার হ্যান্ডল থেকে টুইট করেছে যে, 'আমরা গোটা দেশের সেই সমস্ত সাহসী, বীর পুলিশকর্মীদের শ্রদ্ধা জানাচ্ছি, যাঁরা কর্তব্যরত অবস্থায় নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন। দেশ আপনাদের আত্মত্যাগকে কোনওদিনও ভুলবে না।'

আরও পড়ুন - Corona Vaccine: করোনা ভ্যাকসিনের ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ, উদযাপনে দেশের ১০০ মনুমেন্ট সাজল তেরঙ্গায়

ছোট করে জানিয়ে দেওয়া যাক, কোন ঐতিহাসিক প্রেক্ষিতে শুরু হয়েছিল এই পুলিশ শহিদ স্মৃতি দিবস। সালটা ছিল ১৯৫৯। তারিখ ২১ অক্টোবর। লাদাখে চিনা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময়ে মারা গিয়েছিলেন ১০জন ভারতীয় পুলিশকর্মী। চিনা সেনারা প্রথমে তাঁদের উপর গুলিবর্ষণ করে ও গ্রেনেড হামলা চালায়। এই দশজন পুলিশকর্মীর বীরত্বের এবং শৌর্যকে সম্মান জানাতেই এরকম একটি দিন পালন করা হয়। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালে নয়াদিল্লিতে পুলিশ শহিদ স্মৃতি দিবসেই শ্রদ্ধা জানিয়েছিলেন সেই সমস্ত পুলিশকর্মীদেরও, যাঁরা সারাবছর মাওবাদী অধ্যুষিত অঞ্চলে কর্মরত থাকেন এবং প্রাণ হারান। গতবছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহত পুলিশকর্মীদের পরিবারবর্গকে উল্লেখ করে বলেছিলেন, 'পুলিশ শহিদ স্মৃতি দিবসটা শুধুই ইট-পাথর-সিমেন্টের একটা শহিদ স্তম্ভ নয়। দেশের জন্য যে সমস্ত পুলিশকর্মীরা তাঁদের প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের প্রত্যেকটা রক্তের ফোঁটাই আগামীদিনে দেশকে উন্নতির পথে নিয়ে যাবে। মানুষ তাঁদের আত্মত্যাগ ভুলবে না।'

আরও পড়ুন - President on Covid Vaccination: ১০০ কোটি ডোজ টিকাকরণ: দেশ ইতিহাস গড়েছে, সব নাগরিককে অভিনন্দন, ট্যুইট রাষ্ট্রপতির

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালে টুইট করেন, 'আজকের এই বিশেষ দিনে আইনকানুন পরিস্থিতি ঠিক রাখার জন্য এবং মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য যাঁরা কর্মরত অবস্থায় নিজেদের প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর শোকপ্রকাশ করছি।'

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget