এক্সপ্লোর

Behala Violence: বেহালাকাণ্ডে বাবনকে বহিষ্কার করল তৃণমূল, আত্মসমর্পণের নির্দেশ রত্নার

Behala Violence Update: বেহালায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাণ্ডবের পর দেড় দিন পার। এখনও অধরা তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের যুব নেতা বাবন।

কলকাতা: বেহালার (Behala Violence) চড়কতলাকাণ্ডে অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবনকে বহিষ্কার করল তৃণমূল (TMC)। ঘটনার পর এখনও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বাড়িতে গিয়ে নালিশ জানান তাঁরা। এর পর অভিযুক্ত বাবনকে আত্মসমর্পণের নির্দেশ দেন বিধায়ক রত্না। তার পরই দল থেকে তাঁকে বহিষ্কার করা হল। 

রত্নার কাছে দরবার স্থানীয়দের

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর এখনও থমথমে বেহালার চড়কতলা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সেই নিয়ে সরাসরি রত্নার কাছে অভিযোগ জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। তাতেই রত্না জানান, অভিযুক্তদের কোনও ভাবেই ছাড়া হবে না। এর পরেই তৃণমূল থেকে বাবনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। তবে বেহালা রত্না আত্মসমর্পণ করতে বলায় ক্ষুব্ধ বাবনের পরিবার।

বেহালায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাণ্ডবের পর দেড় দিন পার। এখনও অধরা তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের যুব নেতা বাবন। বৃহস্পতিবারই সেই নিয়ে রত্নার কাছে হাজির হন স্থানীয়রা।  তাতে কোনও রকম রাখঢাক না করেই রত্না বলেন, "বাবনকে বলো ভদ্র হতে। আত্মসমর্পণ করতে। লাল্টুর নাম FIR-এ থাকলে ওকেও তুলবে।" 

আরও পড়ুন: Sujan On Saugata: 'এগুলো কি উনি মুখ্যমন্ত্রীকে বলতে পারবেন?', সৌগতর মন্তব্য প্রসঙ্গে সুজন। Bangla News

বেহালাকাণ্ডে এখনও  বাবনকে ধরতে পারেনি পুলিশ। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকালে বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে যান বাবনের পরিবারের সদস্য এবং অনুগামীরাও। বাবন অনুগামী টুসি বন্দ্যোপাধ্যায় বলেন,  "আসল ঘটনাটা কেউ বলছে না। বাবন দীর্ঘদিন ধরে তৃণমূল করে। যখন অশান্তি হয়েছে, দাদা সেখানে ছিলই না।" এর পর রত্না চট্টোপাধ্যায়ের কাছে যান বাবনের অনুগামীরা।

এখনও পালিয়ে বেড়াচ্ছেন অভিযুক্ত

সেখানেই শুরু হয়ে যায় একপ্রস্থ তর্কাতর্কি। রত্না বলেন, "আমি রাত্রিবেলায় বাবনকে ফোন করেছি। বাবন প্রথমবার ফোন হল। দ্বিতীয়বার ফোন অফ করে দিল। ননাইকে ফোন করেছি, ননাই ফোন তুলল না।" রত্না আরও বলেন, "আমার পরিষ্কার বক্তব্য হল, আইনের পথে চলবে। বিষয়টি আইনে চলে গিয়েছে। বেহালা থানার কাছে এটা আছে। ডায়রেক্ট সিএম কেস হাতে নিয়ে নিয়েছেন। সিএম পুরোটা জানেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোটা জানেন।" দলের নাম ভাঙিয়ে কিছু হবে না, বাবনকে অত্মসমর্পণ করতে হবে বলে সেখানেই জানিয়ে দেন রত্না। 

মঙ্গলবার রাত ১০টা থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত, আড়াই ঘণ্টা ধরে তাণ্ডব চলে।  বেহালা থানা থেকে চড়কতলার দূরত্ব দেড় কিলোমিটার। এলাকাটি কলকাতা পুলিশের সাউথ-ওয়েস্ট ডিভিশনের মধ্যে পড়ে। সাউথ-ওয়েস্ট ডিভিশনের DC টালিগঞ্জে বসেন। সেখান থেকে চড়কতলার দূরত্ব প্রায় ৩ কিমি। এলাকায় চার CCTV-র ক্যামেরার মধ্যে তিনটি ভেঙে দেওয়া হয়। এখনও পর্যন্ত ন'জন গ্রেফতার হলেও অধরা বাবন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget