এক্সপ্লোর

বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে বৈঠক বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির

BJP Election Management Committee strategy: বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি! কিন্তু, বঙ্গ দখলে ঝাঁপিয়ে পড়া বিজেপি, ভোটের স্ট্রাটেজি ঠিক করতে অনেক আগে থেকেই উঠে পড়ে লেগেছে! সোমবার হেস্টিংসের পার্টি অফিসে বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপির সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএল সন্তোষ এবং বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ৷

অর্ণব মুখোপাধ্যায়,কলকাতা: বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে বৈঠক করল বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি। কলকাতা সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গেও বৈঠক করা হয়। ভুয়ো ভোটার রুখতে কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি! কিন্তু, বঙ্গ দখলে ঝাঁপিয়ে পড়া বিজেপি, ভোটের স্ট্রাটেজি ঠিক করতে অনেক আগে থেকেই উঠে পড়ে লেগেছে! সোমবার হেস্টিংসের পার্টি অফিসে বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপির সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএল সন্তোষ এবং বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ৷ প্রথম বৈঠকটি হয় ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির। দ্বিতীয় বৈঠকটি হয় কলকাতা সাংগঠনিক জেলার। ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম ঢোকানো হয়েছে বলে সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে বিজেপি। এই প্রেক্ষাপটে, বিজেপির এদিনের বৈঠকে বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়া সহ নানা প্রসঙ্গে আলোচনা হয়।

এরই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ভোট স্ট্র্যাটেজি কী হবে তা নিয়েও কথা হয় বলে সূত্রের খবর। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী কলকাতার ১১টি বিধানসভা আসনের মধ্যে ৮টিতে এগিয়ে ছিল তৃণমূল। ৩টিতে বিজেপি।

এই প্রেক্ষাপটে এদিন, কলকাতা সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়রা। সেই বৈঠকে ছিলেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপি যখন ভোট কৌশল ঠিক করতে বৈঠকের পর বৈঠক করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, তৃণমূলই ক্ষমতায় থাকবে।

ফেব্রুয়ারি থেকে মার্চ, রাজ্যজুড়ে রথযাত্রা করবে বিজেপি। রাজ্য বিজেপির পাঁচটি সাংগঠনিক জোন থেকে ৫টি রথ বেরোবে। এদিনের বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh:
"আমাকে বাদ দেওয়ার...", বিধানসভা ইস্যুতে সরব কুণাল ঘোষ, আর যা বললেন...
Dilip Ghosh: 'কার্বন কপি তৈরি হয়েছে', একযোগে কল্যাণ ও কুণালকে আক্রমণ দিলীপ ঘোষের
'কার্বন কপি তৈরি হয়েছে', একযোগে কল্যাণ ও কুণালকে আক্রমণ দিলীপ ঘোষের
Kunal Ghosh: 'গতকালের ঘটনা কলঙ্কজনক', বিধানসভায় অধ্যক্ষ বলতেই আজ যা করলেন কুণাল ঘোষ...
'গতকালের ঘটনা কলঙ্কজনক', বিধানসভায় অধ্যক্ষ বলতেই আজ যা করলেন কুণাল ঘোষ...
CM Suvendu Adhikari: ট্রেন-পুলকার সংঘর্ষে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, 'গেটম্যান জেলে থাকাকালীন চার্জশিট' পেশের নির্দেশ
ট্রেন-পুলকার সংঘর্ষে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, 'গেটম্যান জেলে থাকাকালীন চার্জশিট' পেশের নির্দেশ

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget