এক্সপ্লোর

Dilip Ghosh: 'কার্বন কপি তৈরি হয়েছে', একযোগে কল্যাণ ও কুণালকে আক্রমণ দিলীপ ঘোষের

Dilip Ghosh Slams Kalyan Banerjee and Kunal Ghosh: একযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে আক্রমণ দিলীপ ঘোষের। বললেন, "এভাবে রাজনীতিতে টিকে থাকা যায় না"

কলকাতা: একদিকে কুণাল ঘোষের (Kunal Ghosh) ইস্যুতে উত্তাল বিধানসভা। অন্যদিকে, ২২ জুলাই বুধবার লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ফলে কিছুটা হলেও অস্বস্তিতে 'কালীঘাট তৃণমূল'। মহিলা সাংসদদের বিরুদ্ধে আপত্তিকর ও অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ আনা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এরপর আজ তাঁকে কার্যত তুলোধোনা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাশাপাশি আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও। 

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। মন্ত্রীর কথায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অন্য সাংসদ এর আগেও অভিযোগ করেছেন। এমনকী ২১ জুলাইয়ের (21 July) প্রসঙ্গ তুলে ধরে দিলীপ ঘোষ বলছেন, নেত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে নাটক করেছেন তিনি। চাঁচাছোলা ভাষায় আক্রমণ হেনে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর নিজের দলের অন্য সাংসদ অভিযোগ করেছেন। দলের মধ্যেই তাঁকে নিয়ে অনেক অভিযোগ রয়েছে। তিনি যে একজন অভদ্র লোক সেটা শহিদ মঞ্চেও দেখিয়েছেন।" একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাদানুবাদের প্রসঙ্গ টেনে এনে বিজেপি নেতা বলেন, "শহিদ মঞ্চে নেত্রীর সঙ্গে বাদবিবাদ করেছেন। ড্রামা করেছেন।" 

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ ধরেই এবার তিনি নিশানা করেন কুণাল ঘোষকে। নাম না করে 'কালীঘাট তৃণমূল' পন্থী বিধায়ককে নিশানা করে তিনি বলেন, "বিধানসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরই একটি কার্বন কপি তৈরি হয়েছে। যাকে চ্যাংদোলা করে বাইরে ফেলতে হচ্ছে। এমনি কথা বললে, গলা ধাক্কা দিলেও ওঁরা বাইরে যাচ্ছেন না। এভাবে রাজনীতিতে টিকে থাকা যায় না। তারপর উনি বাঁচার চেষ্টা করছেন। একজন ভাষণ দিচ্ছেন, কেন তাঁর নাম বলেননি, তাই তাঁকে বিরক্ত করছেন। সেই সমস্যা বাইরে মিটিয়ে নেওয়া উচিত। স্পিকার (Speaker) কেন এটা সহ্য করবেন?" 

প্রসঙ্গত, বুধবার গোটা বাদল অধিবেশনের (Parliament Monsoon Session) জন্য সাসপেন্ড হয়ে আজ অভিনব প্রতিবাদ করতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভ দেখান তিনি। সেখানে লেখা, 'ভাজপাকে সাথ সদন মে, ২০ গদ্দার মওজুদ হ্যায়'। সুর চড়িয়ে তৃণমূল সাংসদ বলেন, "একলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই বিজেপি ভয় পায়।  একলা কল্যাণ ব্যানার্জি ইজ এনাফ ফর দিস বিজেপি পিপল। ওরা জানে যে এই লোকটাকে বের করে রাখতে পারলে এখন অন্তত একটু নিঃশ্বাস, প্রশ্বাস পাবে। একলাই কাফি আছি।" এরপর ফের একবার 'লড়াই জারি'-র আওয়াজ তুলে তিনি বলেন, "লড়াই বিজেপির বিরুদ্ধে থাকবে। লড়াই গদ্দারদের বিরুদ্ধে থাকবে। লড়াই বেইমানদের বিরুদ্ধে থাকবে। যে বেইমান, পশ্চিমবঙ্গের ২০ জন বেইমানকে চিহ্নিত করা হচ্ছে, সারা দেশ দেখছে। এসব বেইমানদের জন্য বিজেপির সাহস বেড়ে গেছে। বিজেপিতে যে যার মতো কমেন্ট করবে। গদ্দার কোথাকারের।"  

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget