এক্সপ্লোর

Priyanka Tibrewal: 'তৃণমূলের হামলা এড়াতে গোপনে প্রচার বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কার', দাবি দিলীপের

গোপনে প্রচার করছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল, ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থীর প্রচার নিয়ে দাবি দিলীপ ঘোষের।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: তৃণমূলের হামলা এড়াতেই গোপনে প্রচার করছেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল, ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থীর প্রচার নিয়ে দাবি দিলীপ ঘোষের। এদিন ভবানীপুরে চা-চক্রে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানেই এই মন্তব্য করেন দিলীপ ঘোষ।

শুক্রবার প্রচার করতে দেখা যায়নি প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, বিধানসভা ভোটের আগে অবাঙালি ও হিন্দিভাষী ভোটারদের আবাসনে গিয়ে হুমকি দিয়েছিল তৃণমূল। এবার হামলা এড়াতেই বিজেপি সাধারণ মানুষের মধ্যে গোপনে প্রচার চালাচ্ছে বলে তাঁর দাবি। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

দিলীপ ঘোষের কথায়, "গোপনে প্রচার মানে কর্মীদের বাড়ি যাওয়া, কোনও কোনও কম্পাউন্ডে গিয়ে দেখা করা, কথা বলা। সাংবাদিকরা জানলে পুলিশ আসে, অন্যান্যরাও চলে যায়। তৃণমূল গিয়েও হুমকি দেয়। ভয় দেখানোর চেষ্টা করে। আমরাও রণনীতি নিয়েছি। বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন করা হচ্ছে তাই। অবাঙালিরা ভয়ের মধ্যে রয়েছেন। আমরা গেলে আবারও তাঁদের হুমকির মধ্যে পড়তে হতে পারে।" 

আরও পড়ুন, রহস্যমৃত্যু! স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার থেকে উদ্ধার মহিলা চিকিৎসকের পচাগলা দেহ

অন্যদিকে, অভিষেক-রুজিরাকে ইডি দফতরে তলব প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, "আমাদের নেতাদেরও তো গুজরাত থেকে মুম্বইতে ডেকেছে। তাঁরা সোনার মতো চকচকে হয়ে বেরিয়ে এসেছেন। সিবিআই যেখানে নিরাপদ সেখানে ডাকবে। এখানে ডাকলে তো ওরা ঘেরাও করবে, ঢিল মারবে, মুখ্যমন্ত্রী ধর্না দেবেন।" কয়লাকাণ্ডে এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডি-র তলব প্রসঙ্গে কটাক্ষ করেন দিলীপ ঘোষের। 

প্রসঙ্গত, ইডির সমনের ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লাকাণ্ডে আগেও অভিষেক-রুজিরাকে সমন পাঠায় ইডি। ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে কলকাতায় জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছিল। ইডির আধিকারিকদের কাছে কলকাতায় জিজ্ঞাবাদের আবেদন করেন রুজিরা। তারপরই ২১ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে অভিষেককে ফের তলব করে ইডি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget