এক্সপ্লোর

Arjun Singh News : "তৃণমূলে ঢোকার চেষ্টা করছিলেন, তাই অর্জুনের বিরুদ্ধেই এনআইএ লাগিয়ে দিল", মন্তব্য তৃণমূল বিধায়কের

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়িতে বোমাবাজির ঘটনার তদন্ত করবে এনআইএ। এনিয়ে শুরু হল বিজেপি-তৃণমূল তরজা।

কলকাতা : ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়িতে বোমাবাজির ঘটনার তদন্ত করবে এনআইএ। এনিয়ে এবার শুরু হল বিজেপি-তৃণমূল তরজা। আজ এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “অর্জুন এনআইএ তদন্তের দাবি করেনি। শুভেন্দু বলেছিল এনআইএ হবে। আসলে এটা বিজেপি করেছে। অর্জুন তৃণমূলে ঢোকার চেষ্টা করছিল। তাই অর্জুনের বিরুদ্ধেই এনআইএ লাগিয়ে দিল।“

এর জবাবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূল আসলে এধরনের রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে। তারা তাদের চশমা দিয়ে বিজেপিকে দেখতে অভ্যস্ত। একটু অপেক্ষা করুন। যিনি এই কথা বলছেন, কিছুদিন পর দেখবেন তিনিও বিজেপি অফিসের বাইরে ঘোরাঘুরি করছেন।

প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয়। এই ঘটনায় এনআইএকে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ঘটনায় খুনের চেষ্টা, সংগঠিত অপরাধ, বিস্ফোরক আইনে মামলা। 

৮ সেপ্টেম্বর সাতসকালে অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। সকাল ৬টা নাগাদ জগদ্দলে বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর ৩টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একটি বোমা সাংসদের বাড়ির দরজা ও অপর বোমাটি উল্টোদিকে সিআইএসএফ জওয়ানদের পাহারাস্থলের কাছে ফাটে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না ব্যারাকপুরের সাংসদ। তাঁর দাবি, ভবানীপুরে ভোটের দায়িত্ব পেতেই ভয় দেখাতে হামলা চালানো হয়েছে। 

বোমাবাজির নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তৃণমূলের কটাক্ষ, খবরে ভেসে থাকতে চান অর্জুন সিং। কাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তা এতেই স্পষ্ট। অন্যদিকে, সিসি ক্যামেরার ফুটেজের সূত্রে পুলিশের দাবি, দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। হামলাকারীরা পালিয়ে যাওয়ায় আক্রান্তরা বোমা ছোড়ে। ঘটনায় ২ জনকে আটক করা হয়। বিজেপি সাংসদের বাড়িতে বোমাবাজির এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget