এক্সপ্লোর

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি কুণাল ঘোষের। চমকে দিলেন সকলকে।

কলকাতা: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটনে 'ঋতব্রত তৃণমূলে'র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির হলেন কুণাল ঘোষ। তাঁকে দেখে কার্যত হতভম্ব হয়ে গেলেন 'ঋতব্রত তৃণমূলে'র সকলে। সেখানে শহিদ বেদীতে মাল্যদান হয় প্রথমে। তার পর মাইক হাতে কিছু বলতে বলা হয় কুণালকে। আর তাতেই সকলকে চমকে দেন কুণাল। 'ঋতব্রত তৃণমূলে'র সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন তিনি। (Kunal Ghosh)

গত বিধানসভা নির্বাচনে বেলেঘাটা থেকে জয়ী হন কুণাল। নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল খান খান হয়ে গেলেও, কুণাল মমতার 'কালীঘাট তৃণমূলে'ই রয়ে গিয়েছেন। দল এবং নেত্রীর হয়ে লাগাতার সওয়াল করে চলেছেন তিনি। সেই আবহেই শনিবার হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পৌঁছে যান কুণাল। প্রথমে তপসিয়ায় যান তিনি। দোলা সেনের সঙ্গে 'কালীঘাট তৃণমূলে'র হয়ে পতাকা উত্তোলন করেন। এর পর মেট্রোপলিটনে 'ঋতব্রত তৃণমূলে'র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পৌঁছন তিনি। (Mamata Banerjee)

আরও পড়ুন: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

কুণালকে সেখানে দেখে হতচকিত হয়ে যান অনেকেই। তার পরও মাইক দেওয়া হয় কথা বলার জন্য। সেই মাইক হাতে নিয়ে কুণাল নেতাজী সুভাষচন্দ্র বসুর অপমানের প্রসঙ্গ তোলেন কুণাল। জানান, নেতাজীর নামে যখন খারাপ কথা বলেননি, অনন্ত মহারাজকে সম্মানিত করা হয়েছিল। বিজেপি-ও তাঁকে সাংসদ করেছে। কিন্তু এখন তিনি যা বলছেন, তা সমর্থনযোগ্য নয়। কুণাল বলেন , "নেতাজী সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণ অপমান করেছেন উনি, তাতে শুধুমাত্র লোকদেখানো ক্ষমা চাওয়া বা এফআইআর নয়, তাঁকে গ্রেফতার করতে হবে। খারিজ করতে হবে তাঁর সাংসদ পদ।"

কুণাল আরও বলেন, "বিজেপি যদি সত্যিই নেতাজীর প্রতি শ্রদ্ধার্ঘ দেখাতে চান, আগে দল থেকে বহিষ্কার করুন ওঁকে। অর্থনৈতিক এবং সামাজিক ভাবে দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিকের সর্বনাশ করেছে। ছাত্র আন্দোলনে যা হয়েছে, তা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে আমরা যাঁরা আছি, একটা পরিবারের মতো দল চালাচ্ছি। ধন্যবাদ।" কুণাল যখন ওই মন্তব্য করেন, সেখানে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়রা। 

আরও পড়ুন: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

হঠাৎ কেন 'ঋতব্রত তৃণমূলে'র স্বাধীনতা দিবসে হাজির হলেন, তা জানতে চাইলে কুণাল বলেন, "আমি ওখানকার বিধায়ক। আমার দলের নাম করে পতাকা তুলছে! আমি নেমে পড়েছি দেখে। সহকর্মীরা যাঁরা ছিলেন, ঢুকলাম আমি। ওঁরা বিস্মিত হয়েছিলেন। আমি বুঝতে পেরেছিলাম। ওখানে যাব বলে যাইনি। ফিরছিলাম, দাঁড়িয়ে গিয়েছি। ওটা আমার যাতায়াতের রাস্তা। আমাদের দলের নাম করে করছে। দেখলাম কয়েক জন দাঁড়িয়ে। সব পরিচিত মুখ। আমি বলেছি, মমতাদির নেতৃত্বে তৃণমূল চলছে। সেটা ওঁরা বলছেন না বলেই বিরোধ।"

এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঋতব্রত বলেন, "আমরা যখন পতাকা উত্তোলন করি এবং নেতৃত্ব কথা বলছিলেন, হঠাৎ কুণাল আসেন। তিনিও শ্রদ্ধা জানাতে এসে থাকবেন। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আসল স্বাধীনতায় বিশ্বাসী। শ্রদ্ধা জানাতে এসেছিলেন তিনিও। তিনি নিজেই বলেছেন যে দেখে নেমে পড়েছেন। নেমে পড়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন।"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Advertisement

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget