এক্সপ্লোর

Narada Case: বুধবার ইডি-সিবিআই অফিসারদের বিধানসভায় তলব স্পিকারের

'নির্দেশ মেনে তাঁরা বিধানসভায় হাজির হবেন, এটাই আমার প্রত্যাশা', বললেন বিমান বন্দ্যোপাধ্যায়...

আশাবুল হোসেন, ঋত্বিক মণ্ডল ও দীপক ঘোষ, কলকাতা:  নারদকাণ্ডে চার্জশিট-বিতর্কে বিধানসভার স্পিকারকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের দাবি, চিঠিতে ইডি জানিয়েছে, রাজ্যপালের অনুমোদন নিয়ে, তারা বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। বিধানসভার স্পিকার অবশ্য জানিয়েছেন, ইডি-সিবিআই অফিসাররা নির্দেশ মেনে বুধবার বিধানসভায় হাজির হবেন, এটা তাঁর প্রত্যাশা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়। মলয় ঘটক থেকে মানস ভুঁইয়া। তৃণমূলের একের পর এক হেভিওয়েটকে সিবিআই কিংবা ইডি তলব অথবা জিজ্ঞাসাবাদ করছে।

আর এই প্রেক্ষাপটেই, ইডি এবং সিবিআই অফিসারদের বিধানসভার স্পিকারের তলব ঘিরেও চলছে টানাপোড়েন। বুধবার দুপুর একটায় ইডি এবং সিবিআইয়ের দুই আধিকারিককে বিধানসভায় তলব করেছেন স্পিকার। 

তার আগে চার্জশিট-বিতর্কে স্পিকারকে চিঠি পাঠাল ইডি। নারদকাণ্ডে তিন বিধায়কের নামে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে এফআইআর হয়েছে। 

কিন্তু, বিধানসভার স্পিকার জানান, বিধায়কদের বিরুদ্ধে এই ধারায় চার্জশিট দেওয়ার ক্ষেত্রে বিধানসভার স্পিকারের অনুমতি নিতে হয়। তা না করে বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে। বিধানসভাকে এড়িয়ে, এধরনের পদক্ষেপ বিধানসভার পক্ষে অমর্যাদাকর। এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করা আমার কর্তব্য। সেই কারণেই তিনি তাঁদের তলব করেছেন বলে জানান। 

এরই পাল্টা সূত্রের দাবি, সোমবার ইডি-র তরফে বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে, রাজ্যপালের অনুমোদন নিয়ে তাঁরা বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এতে বিধানসভার মর্যাদাহানি হয়নি। 

এই প্রেক্ষাপটে মঙ্গলবার স্পিকারও ইডি-কে একটি চিঠি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, আমি ইডি ও সিবিআই আধিকারিকদের ডেকেছি। নির্দেশ মেনে তাঁরা বিধানসভায় হাজির হবেন, এটাই আমার প্রত্যাশা। 

কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের তলব ঘিরে ইডি ও স্পিকারের মধ্যে এই চিঠি-চালাচালি নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ। স্পিকারের নির্দেশ মেনে বুধবার দুপুরে কি সিবিআই ও ইডি আধিকারিকরা বিধানসভায় হাজির হবেন? সেটাই দেখার। 

আরও পড়ুন: সিবিআই ও ইডি-র শীর্ষ আধিকারিকদের বিধানসভায় তলব করতে চলেছেন অধ্যক্ষ, দাবি সূত্রের

আরও পড়ুন: নারদ মামলায় ইডি-র চার্জশিটে নাম দুই মন্ত্রী সহ পাঁচজনের, কেন বাদ শুভেন্দু? প্রশ্ন তৃণমূলের, কটাক্ষ বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget