এক্সপ্লোর

Narada sting case: নারদ মামলায়  ইডি-র চার্জশিটে নাম দুই মন্ত্রী সহ পাঁচজনের, কেন বাদ শুভেন্দু? প্রশ্ন তৃণমূলের, কটাক্ষ বিজেপির

বুধবার চার্জশিট জমা দেওয়ার পরে ইডির বিশেষ আদালত নির্দেশ দেয়, ৫ জনকেই আগামী ১৬ নভেম্বর হাজিরা দিতে হবে আদালতে। চার্জশিটে রাজ্যের ২ মন্ত্রী ও ১ বিধায়কের নাম আছে।

প্রকাশ সিন্হা, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়,কলকাতা:  নারদকাণ্ডে রাজ্যের ৫ জনের নামে চার্জশিট জমা দিল (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ইডি। চার্জশিটে নাম আছে রাজ্যের ২ মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এছাড়াও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জারও নামও রয়েছে চার্জশিটে। কেন শুভেন্দু অধিকারীর নাম বাদ প্রশ্ন তুলল তৃণমূল। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
কয়লাকাণ্ডে রাজ্যের হেভিওয়েটদের দিল্লিতে তলব করেছে ইডি। এই নিয়ে রাজনৈতিক তর্কযুদ্ধের মধ্যেই নারদকাণ্ডে চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সিবিআইয়ের পরে এবার ইডির চার্জশিট। তাতে নাম আছে, পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম,পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়,কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র,প্রাক্তন মেয়র ও বিধায়ক শোভন চট্টোপাধ্যায় এবং প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জার। 

বুধবার চার্জশিট জমা দেওয়ার পরে ইডির বিশেষ আদালত নির্দেশ দেয়, ৫ জনকেই আগামী ১৬ নভেম্বর হাজিরা দিতে হবে আদালতে। চার্জশিটে রাজ্যের ২ মন্ত্রী ও ১ বিধায়কের নাম আছে। তাই নিয়ম অনুযায়ী, বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্র-র কাছে পৌঁছবে সমনের কপি।  এই ৫ জনের পাশাপাশি নারদকাণ্ডে অভিযুক্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়, তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার ,প্রসূন বন্দ্যোপাধ্যায় ,অপরূপা পোদ্দার এবং প্রাক্তন বিধায়ক ইকবাল আহমেদের প্রসঙ্গে ইডির তরফে আদালতে বলা হয়েছে, নারদকাণ্ডে তাঁদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়া হবে।
 যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, শুভেন্দুকেও দেখা গেছে ক্যামেরার সামনে, সিবিআই যে এফআইআর দিয়েছে, তাতে লেখা আছে শুভেন্দু টাকা নিয়েছেন, তাহলে ইডির চার্জশিটে শুভেন্দুর নাম বাদ যায় কী করে? এই নিয়েও তদন্ত হতে পারে, যারা বিজেপিতে নেই, বেছে বেছে তাদের হ্যারাস কর, তাদের কেস দাও, যারা বিজেপির পায়ে গিয়ে পড়ছে, তাদের এজেন্সি দেখতে পাবে না, এটা কোন দেশী তদন্ত?

বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কটাক্ষ, আগামী কিছুদিনের মধ্যে এমন পরিবেশ হবে, ২১-এর আগের মতো লম্বা লাইন পড়বে। 
অন্যদিকে,  প্রায় ৫ বছর ধরে চলা নারদ মামলার গতি কখন বাড়ে আর কখন কমে, তা নিয়েই প্রশ্ন তুলছে বামেরা।

২০১৬-র ১৪ মার্চ, বিধানসভা ভোটের আগে নারদ স্টিং ফুটেজ প্রকাশ্যে আসে। গত ১৭ মে নারদকাণ্ডে চারজনকে গ্রেফতার করে সিবিআই। পরে তাঁরা জামিন পান। এবার সেই মামলাতেই চার্জশিট জমা দিল ইডি।

সেরা শিরোনাম

Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget