এক্সপ্লোর

‘‘বিজেপিতে গিয়ে ভুল করেছিলাম...’’ গেরুয়া শিবির ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন সিরাজ খান

গত নভেম্বর মাসেই বিজেপির এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন সিরাজ।

কলকাতা: তৃণমূলে ফিরে গেলেন একদা শুভেন্দু ঘনিষ্ঠ সিরাজ খান। নভেম্বরেই তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। পুরনো দলে ফিরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন। এ নিয়ে সিরাজকে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি-ও। সিরাজ জেলার রাজনীতিতে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এরপর দু’মাসও কাটেনি। রবিবার ফের ফুল বদল করলেন সিরাজ। পদ্মফুল থেকে ফিরে গেলেন ঘাসফুল শিবিরে। গত নভেম্বর মাসেই বিজেপির এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুরের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান ৷

জেলার রাজনীতিতে তিনি অধিকারী পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এরপর দু’মাসও কাটেনি। রবিবার ফের ফুল বদল করলেন সিরাজ। পদ্মফুল থেকে ফিরে গেলেন ঘাসফুল শিবিরে। এদিন তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায় ও পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্রর উপস্থিতিতে যোগদান করলেন তিনি। বিধানসভা ভোটের মুখে ফের দল বদলে শুভেন্দু অধিকারীকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন সিরাজ।

সিরাজ খান জানান, ‘‘ শুভেন্দু কাজে বাধা দেন, উনি ‘আমি’, ‘আমি’ করেন, আর ‘আমিত্বে’ ভোগেন, ‘আমরা’ হলে কাজ করতে দেন না, সৌমেন মহাপাত্রর মতো নেতাকে তমলুক থেকে সরে যেতে হয়েছিল ভাল কাজ করায়, কথা দিয়েও আমাকে টিকিট দেয়নি৷ আমি ভুল করেছিলাম, তাই বিজেপিতে গিয়েছিলাম, ওটা বড় লোকের দল, তৃণমূল গরিবের দল, তাই বুঝতে পেরে ফিরে এলাম।’’ বিজেপিতে যাওয়া যে তাঁর ভুল হয়েছিল, এদিন সেকথা অকপটে স্বীকার করেন সিরাজ। আর এই যোগদানকে আপাতত নিজেদের জয় হিসেবেই দেখছে রাজ্যের শাসক দল। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘‘বিজেপিতে গিয়ে ভুল করেছিল, তাই আবার ও ফিরে এসেছে৷’’

তবে সিরাজের এই ভূমিকা নিয়ে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘বিজেপি করতে গেলে দম থাকা দরকার, সর্বভারতীয় দলে থাকতে গেলে নিয়ম মানতে হয়, হয়তো তিনি সেটা মানতে পারছিলেন না৷’’ এদিকে, সিরাজের তৃণমূলে ফেরার দিনেই, অর্ণব রায় নামে দক্ষিণ ২৪ পরগনার এক নেতাকে নিজেদের দলে টানল বিজেপি। বেশ কয়েকজন অনুগামীকে নিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন অর্ণব রায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget