এক্সপ্লোর

Sukanta Majumdar : "পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকরা কেন গোয়ায় কাজ করতে যান ?" মমতাকে খোঁচা সুকান্তর

আজ মমতা বিজেপি-র বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ‘ত্রিপুরাতে আমরা গেলে মারধর করা হচ্ছে। অসমে, উত্তর প্রদেশে আমার সাংসদদের ঢুকতে দেওয়া হচ্ছে না।'

কলকাতা : গোয়ায় একযোগে বিজেপি-কংগ্রেসকে আক্রমণ করেছেন তৃণমূলনেত্রী। ত্রিপুরায় গেলে মারধর করা হচ্ছে, অসম-উত্তরপ্রদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না; এইসব অভিযোগ তুলে বিজেপি-র বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই আক্রমণের পাল্টা খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তিনি বলেছেন, কংগ্রেসকে মমতার সমালোচনা নিয়ে কিছু বলার নেই বিজেপির। একটা প্রশ্ন তৃণমূলনেত্রী নিজেকে করুন। পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকরা কেন কাজ করতে যান গোয়ায় ? গোয়া থেকে তো কেউ পশ্চিমবঙ্গে কাজ করতে আসেন না ?

আজ মমতা বিজেপি-র বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ‘ত্রিপুরাতে আমরা গেলে মারধর করা হচ্ছে। অসমে, উত্তর প্রদেশে আমার সাংসদদের ঢুকতে দেওয়া হচ্ছে না। গোয়ায় আমার পোস্টার বিকৃত করে দেওয়া হয়েছে। এরকম করলে তো ওরা মুছে যাবে।’ আরও বলেন, তৃণমূল মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাস করে। তৃণমূলই একমাত্র সর্বভারতীয় দল যাদের সংসদে ৪১ শতাংশ নির্বাচিত মহিলা প্রতিনিধি আছে। 

এপ্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন,"নারীর ক্ষমতায়ন মানে সমগ্র দেশের নারীরা যাতে ক্ষমতাবান হন। ভারতবর্ষে প্রথম মহিলা অর্থমন্ত্রী, নরেন্দ্র মোদি নিয়োগ করেন। তিনি কিছুদিন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। এটাকে নারীর ক্ষমতায়ন বলে। কোনও একটি বিশেষ পরিবারের কোনও একজন নারীর ক্ষমতায়নকে নারীর ক্ষমতায়ন বলে না।"

তিনদিনের সফরে গোয়ায় রয়েছেন তৃণমূলনেত্রী। সেখানে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘গোয়াতে নতুন সকাল আনতে হবে। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, অভিন্ন ভারতে বিশ্বাস করি।’ মমতার আহ্বান, ‘একটা সুযোগ তৃণমূল কংগ্রেসকে দিন। টিএমসি-র অর্থ টেম্পল মস্ক চার্চ। নাগরিক সমাজ আমাদের দলে যোগ দিন।

মমতা বলেন, ’আমিও গোয়ার সন্তান। আমাকে বিমানবন্দরে কালো পতাকা দেখানো হয়েছে, আমি নমস্তে বলেছি। তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়।’

তিনি মনে করিয়ে দেন, ‘সাইনবোর্ড হওয়ার জন্য গোয়ায় আসিনি। আমরা ভবিষ্যতে মহিলা সংরক্ষণ ও তারুণ্যে গুরুত্ব দেব।’ মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গে আমরা গতিধারার নামে ট্যাক্সি কিনতে আর্থিক সাহায্য দিই। মৎস্যজীবীদের আর্থিক সাহায্য দেওয়া হয়, ঘর ভাঙলে সারানো হয়।’ 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget