এক্সপ্লোর

Suvendu-Aparna: "ভাতাজীবী, নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকারের পে রোলে আছেন", অপর্ণাকে আক্রমণ শুভেন্দুর

বিএসএফ ইস্যুতে তৃণমূল সরকারের পাশে দাঁড়িয়েছেন অপর্ণা সেন। পরিচালক-অভিনেত্রীর মন্তব্যর পর এবার তাঁকে কড়া ভাষায় বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কলকাতা: কেন্দ্রের বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি নিয়ে তুঙ্গে বিতর্ক। এরই মধ্যে বিএসএফের কাজের পরিসর বৃদ্ধির বিরোধিতায় রাজ্যের তৃণমূল (TMC) সরকারের পাশে দাঁড়িয়েছেন অপর্ণা সেন (Aparna sen)। পরিচালক-অভিনেত্রীর মন্তব্যর পর এবার তাঁকে কড়া ভাষায় বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

বিজেপি (BJP) নেতা বলেন, "বাংলাদেশে যখন দুর্গাপুজোর সময় হিন্দু নিধন হয়, দুর্গাঠাকুরের মূর্তি ভাঙা হয়, তখন অপর্ণা সেন কোথায় ছিলেন ভাতাজীবী?  নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকারের পে রোলে আছেন। প্রেস ক্লাবে গিয়ে বড় বড় কথা বলছেন বিএসএফ সম্পর্কে । প্রমাণ দিতে পারবেন? যে সব শব্দ ব্যবহার করা হয়েছে বিএসএফদের নিয়ে তা দেশপ্রেমিক হিসেবে মেনে নেওয়া যায় না।" 

প্রসঙ্গত, বিএসএফের কাজের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে প্রতিবাদে সরব অপর্ণা সেন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে অপর্ণা সেন বলেছেন, 'সবচেয়ে আগে বলা দরকার, ১৯৪৫-র জেনিভা কনভেনশন অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার পিলার (আইবিপি) থেকে  দেড়শো গজ দূরে থাকবে কাঁটাতারের বেড়া বা  দেওয়াল। কিন্তু সেগুলো বাড়তে বাড়তে অনেক জায়গায় ইতিমধ্যেই ৬ কিলোমিটার, অনেক জায়গায় ১২ কিলোমিটার হয়ে গেছে' । বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি পেলে অনুপ্রবেশ, চোরাচালান, জঙ্গি কার্যকলাপ  রোখার ক্ষেত্রে  সহায়ক হবে বলে যুক্তি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে অপর্ণা সেন বলেছেন, 'চোরাচালনের কথা বলা হলে, বর্ডার পিলার থেকে যদি কাঁটাতার এতটা দূরে থাকে তাহলে তো চোরাচালান চলবে। বিএসফের উচিত আইবিপি-র  কাছাকাছি থাকা । তারা যদি ৫০ কিমি ভেতরে চলে আসে তাহলে ওদিকে কী হচ্ছে, তা কী করে আটকানো যাবে। মাথায় ঢুকছে না'। 

আরও পড়ুন, কাশফুল দিয়ে বালিশ, বালাপোশ বানানোর আইডিয়া মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি নিয়ে তুঙ্গে বিতর্ক। নিউটাউনে বিএসএফের সদর দফতরে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব পাস বিএসএফের সম্মানহানি হয়েছে। কাজের পরিসর বৃদ্ধিতে বন্ধ হবে চোরাচালান, গরুপাচার। বললেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুর এই ভিজিটকে 'রাজনৈতিক' বলেছে তৃণমূল। 

এ প্রসঙ্গে শিশির-পুত্র বলেন, "তাপস রায় আর উদয়ন গুহকে এনে ক্ষমা চেয়ে যাক ওঁরা। তাহলে তো বুঝব। ওঁদের হয়ে আমাকে ক্ষমা চাইতে হল।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Suvendu Adhikari : 'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget