এক্সপ্লোর

Howrah Posters Row:‘বিশ্বাসঘাতক’, দলে যেন ফেরানো না হয়, এবার রাজীবের বিরুদ্ধে পোস্টার ডোমজুড়ে 

ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড় থেকে বিজেপির প্রার্থী হলেও ভোটে পরাজিত হন। এরপর গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায়ের বেসুরো ট্যুইট ঘিরে জল্পনা ছড়ায়।

সুনীত হালদার, হাওড়া:  রাজীব বন্দ্যোপাধ্যায়ের গতকালের ফেসবুক পোস্টের পর এবার ডোমজুড়ে তাঁর বিরুদ্ধে পোস্টার। আজ সকালে সলপ বাজার এলাকায় তৃণমূলের নামে ওই পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা, বিশ্বাসঘাতক রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেন দলে ফেরানো না হয়।

ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড় থেকে বিজেপির প্রার্থী হলেও ভোটে পরাজিত হন। এরপর গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায়ের বেসুরো ট্যুইট ঘিরে জল্পনা ছড়ায়। এনিয়ে তৃণমূলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান অরূপ রায়ের কটাক্ষ, দলে বিশ্বাসঘাতকদের জায়গা নেই। তবে উত্পল দত্ত বেঁচে থাকলে এই অভিনয় দেখে লজ্জা পেতেন। বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও, এখনও প্রতিক্রিয়া মেলেনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
উল্লেখ্য, গতকালই ফেসবুক পোস্টে  বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন  রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না। এনিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা।

গতকাল ট্যুইটারে আক্রমণের পর আজ ফের দিল্লি যাওয়ার আগে রাজীবকে নিশানা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেছেন, এ ধরনের বক্তব্যকে মানুষ মেনে নেবে না।

বিধানসভা ভোটের আগে চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে গিয়ে, অমিত শাহের বাসভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নিয়েছিল বিজেপি। ভোটে দলের ভরাডুবি এবং নিজের হারের পর সেই বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন রাজীব। শুভেন্দু অধিকারী গতকাল যখন দিল্লিতে দাবি করছেন, বাংলায় ৩৫৬-র চেয়েও খারাপ পরিস্থিতি, তখন তাঁরই সতীর্থ রাজীব ফেসবুকে লিখলেন, সমালোচনা তো অনেক হল...মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না। 
এরপর রাজীব আরও লিখেছেন, আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা। 
এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ বাংলা ভালভাবে নেয়নি। উগ্র হিন্দুত্ববাদী প্রচারও মানুষ ভালভাবে গ্রহণ করেননি। প্রথম থেকে এর বিরোধিতা করলেও কেউ শোনেনি। 
সম্প্রতি দলের একটি হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে এবং দিলীপ ঘোষের ডাকা বৈঠকে অনুপস্থিত থেকে, যে সৌমিত্র খাঁ জল্পনা বাড়িয়েছিলেন, গতকাল তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ট্যুইটারে লিখেছিলেন, ৪২ হাজার ভোটে হারার পর মনে পড়ল? বিজেপির ৪২ জনের বেশি কর্মী মারা গেছে, তখন চুপ থাকা মানে শাসক দলকে সমর্থন করা....এরপর আরেকটি পোস্ট করে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তাঁর সতীর্থ রাজীবকে কটাক্ষ করে বলেছেন, মন্ত্রী হতে পারেননি বলে, আবার কি পুরনো দলে ফিরতে ইচ্ছা করছে? 
বিজেপিতে যোগ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে করে নিয়ে বিধানসভা ভবন থেকে বেরিয়েছিলেন রাজীব। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বন সহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগে, তাঁর দিকে আঙুল তুলেছিলেন! আবার রাজীবও সে সময় তাঁর সদ্য প্রাক্তন দলকে তুলোধনা করতে ছাড়েননি।
এহেন রাজীব বন্দ্যোপাধ্যায়ই এখন বিজেপির প্রতি বেসুরো।এরইসঙ্গে একাধিক তৃণমূলত্যাগী নেতার মতোই তাঁরও প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে জল্পনা জোরাল হল বলে মনে করা হচ্ছে। আর এরইমধ্যে ডোমজুড়ে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget