এক্সপ্লোর

Solomon Islands: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অশনি সঙ্কেত! ইন্দোনেশিয়ার পর ভূমিকম্প সলোমন দ্বীপপুঞ্জে, সুনামি সতর্কতা

Earthquake: স্থানীয় সময় অনুযায়ী,মঙ্গলবার, ২২ নভেম্বর তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে সলোমন দ্বীপপুঞ্জ।

হোনিয়ারা: একরাতে তছনছ ইন্দেনেশিয়ার (Indonesia Earthquake) পশ্চিম জাভা প্রদেশ। এ বার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে (Pacific Ocean Ring of Fire) অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জ (Solomon Islands)। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতাও।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একের পর এক ভূমিকম্প

স্থানীয় সময় অনুযায়ী,মঙ্গলবার, ২২ নভেম্বর তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে সলোমন দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৩। সলোমন দ্বীপপুঞ্জের মালাঙ্গোর দক্ষিণ-পশ্চিমে কম্পনের উৎপত্তি ভূগর্ভের প্রায় ১৫ কিলোমিটার গভীরে।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে বিভাগ জানিয়েছে, ৯.৭৯০ ডিগ্রি দক্ষণ এবং ১৫৯.৬০১ ডিগ্রি পূর্ব অঞ্চল এই ভূমিকম্পের উৎসস্থল। এখন সেখানে কী পরিস্থিতি স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। ওই অঞ্চলে অবস্থিত আরও একটি দেশ ইন্দোনেশিয়ার পরিস্থিতিও এই মুহূর্তে ভয়ঙ্কর।সোমবার ইন্দোশিয়ার পশ্চিম জাভা প্রদেশ ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। এ বার ভূমিকম্পের উৎসস্থল ছিল চিয়াঞ্জুর পার্বত্য এলাকা, রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরে। সেখানকার মোট জনসংখ্যা প্রায় ২৫ লক্ষ। শুধু তীব্র ভূমিকম্পই নয়, পর পর আফটারশকও অনুভূত হয়। তাতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। 

আরও পড়ুন: Indonesia Earthquake: শক্তিশালী ভূমিকম্প, পর পর আফটার শক, তছনছ ইন্দোনেশিয়ার জাভা, মৃত ১৬২, আহত ৩০০-র বেশি

পশ্চিম জাভা প্রদেশের গভর্নর রিদওয়ান কামিল জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ৩২৬ জন। বহু বাড়ি-ঘর ভেঙে পড়েছে। বাড়তে পারে হতাহতের সংখ্যা। সে দেশের বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। রাতভর চলেছে উদ্ধারকার্য। এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য চলছে।

প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যে পড়ে ইন্দোনেশিয়া এবং সলোমন দ্বীপপুঞ্জ। অর্থাৎ ভূমিকম্প প্রবণ দেশ হিসেবেই পরিচিত। ভূগর্ভের বিভিন্ন পাত সেখানে প্রায়শই ধাক্কা খায়। তার জেরেই ভূমিকম্প, অগ্ন্যুৎপাতের ঘটনা প্রায়শই সামনে আসে। তাতেই নয়া সংযোজন একের পর এক ভূমিকম্প।

সলোমন দ্বীপপুঞ্জে জারি হল সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসা খবর অনুযায়ী, সেখানে এখনও পর্যন্ত কমপক্ষে ২ হাজার ২০০ বাড়ি-ঘর ভেঙে পড়ার খবর মিলেছে। ঘরছাড়া প্রায় ৫ হাজার ৩০০ মানুষ। রিদওয়ান যদিও জানিয়েছেন, ঘরছাড়া মানুষের সংখ্যা ১৩ হাজারের বেশি। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট, সেতু সব অবরুদ্ধ হয়ে পড়েছে। জায়গায় জায়গায় ধসও নেমেছে। 

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget