এক্সপ্লোর

Indonesia Earthquake: শক্তিশালী ভূমিকম্প, পর পর আফটার শক, তছনছ ইন্দোনেশিয়ার জাভা, মৃত ১৬২, আহত ৩০০-র বেশি

Java Earthquake: সোমবার ইন্দোশিয়ার পশ্চিম জাভা প্রদেশ ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬।

জাকার্তা: তীব্র কম্পনে তছনছ ইন্দোনেশিয়ার (Indonesia Earthquake) পশ্চিম জাভা প্রদেশ (West Java Province)। এখনও পর্যন্ত ১৬০ জন প্রাণ হারিয়েছেন সেখানে (Death Toll)। আহতের সংখ্যাও শতাধিক। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছেন বলে খবর মিলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য শুরু হয়েছে সেখানে। তবে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন।

তীব্র ভূমিকম্প, পর পর আফটারশকে তছনছ জাভা

সোমবার ইন্দোশিয়ার পশ্চিম জাভা প্রদেশ ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। এ বার ভূমিকম্পের উৎসস্থল ছিল চিয়াঞ্জুর পার্বত্য এলাকা, রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরে। সেখানকার মোট জনসংখ্যা প্রায় ২৫ লক্ষ। শুধু তীব্র ভূমিকম্পই নয়, পর পর আফটারশকও অনুভূত হয়। তাতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। 

পশ্চিম জাভা প্রদেশের গভর্নর রিদওয়ান কামিল জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ৩২৬ জন। বহু বাড়ি-ঘর ভেঙে পড়েছে। বাড়তে পারে হতাহতের সংখ্যা। সে দেশের বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। রাতভর চলেছে উদ্ধারকার্য। এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য চলছে।

আরও পড়ুন: Earthquake: মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠল জাকার্তা, একাধিক মৃত্যু, জখম বহু

প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যে পড়ে ইন্দোনেশিয়া। অর্থাৎ ভূমিকম্প প্রবণ দেশ হিসেবেই পরিচিত। ভূগর্ভের বিভিন্ন পাত সেখানে প্রায়শই ধাক্কা খায়। তার জেরেই ভূমিকম্প, অগ্ন্যুৎপাতের ঘটনা প্রায়শই সামনে আসে। তাতেই নয়া সংযোজন সোমবারের ভূমিকম্প।

ইন্দোনেশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসা খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কমপক্ষে ২ হাজার ২০০ বাড়ি-ঘর ভেঙে পড়ার খবর মিলেছে। ঘরছাড়া প্রায় ৫ হাজার ৩০০ মানুষ। রিদওয়ান যদিও জানিয়েছেন, ঘরছাড়া মানুষের সংখ্যা ১৩ হাজারের বেশি। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট, সেতু সব অবরুদ্ধ হয়ে পড়েছে। জায়গায় জায়গায় ধসও নেমেছে। 

এখনও বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে বলে খবর

আহতদের চিকিৎসায় হাসপাতালগুলিতে জায়গা মেলাই দায় হয়ে দাঁড়িয়েছে। কোথাও পার্কিং লটে, কোথাও আবার তাঁবু খাটিয়ে অস্থায়ী স্বাস্থ্য শিবির গড়ে তোলা হয়েছে। অ্যাম্বুল্যান্সের আনাগোনা চলছেই। প্রতি মুহূর্তে আহতের সংখ্যা বাড়ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও পর্যন্ত নির্ধারণ করা যায়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget