এক্সপ্লোর

এনআরসি-সিএএ বিরোধী বিক্ষোভ-প্রতিবাদে শীর্ষ কংগ্রেস নেতৃত্ব কেন নেই, প্রশ্ন তুললেন প্রশান্ত কিশোর

রাহুলের অনুপস্থিতিতে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী দলের তরফে মাঠে নামলেও ১১ ডিসেম্বরের রামলীলা ময়দানের সমাবেশের পর থেকে শীর্ষ কংগ্রেস নেতাদের বিক্ষোভ, প্রতিবাদে তেমন চোখে পড়ছে না।

নয়াদিল্লি: জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ প্রশান্ত কিশোরের। কংগ্রেস দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর গতকালের একটি বিবৃতি ট্যুইট করেছে যাতে তিনি এই দুই ইস্যুতে বিজেপি, কেন্দ্রকে আক্রমণ করেছেন। সনিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিতর্কিত দুই পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনে তাঁদের সামিল হওয়ার আবেদন করে জনতা দল (ইউনাইটেড)-এর সহ সভাপতি ও ভোটের কৌশল নির্ধারণে দক্ষ স্ট্র্যাটেজিস্ট বলে পরিচিত কিশোর ট্যুইট করেছেন, সিএএ-এনআরসির বিরুদ্ধে নাগরিকদের লড়াইয়ে রাস্তায় নেই কংগ্রেস। তাদের শীর্ষ নেতৃত্ব মোটের ওপর সেখানে অনুপস্থিত। যেসব মুখ্যমন্ত্রী তাঁদের রাজ্যে এনআরসি করতে দেবেন না বলে ঘোষণা করেছেন, অন্তত তাঁদের পাশে সব কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের দাঁড় করাতে পারেন আপনারা। নয়তো এসব কথা অর্থহীন। নাম না করে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও বাকি শীর্ষ নেতানেত্রীরা কেন প্রতিবাদ সমাবেশে গরহাজির, সেদিকেই ইঙ্গিত করেছেন তিনি। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠার পরদিন গত সোমবার সকালে রাহুল দক্ষিণ কোরিয়া সফরে বেরিয়ে যান। রাহুলের অনুপস্থিতিতে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী দলের তরফে মাঠে নামলেও ১১ ডিসেম্বরের রামলীলা ময়দানের সমাবেশের পর থেকে শীর্ষ কংগ্রেস নেতাদের বিক্ষোভ, প্রতিবাদে তেমন চোখে পড়ছে না। মঙ্গলবার প্রিয়ঙ্কা প্রতিবাদীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে ইন্ডিয়া গেটের সভায় হাজির ছিলেন। শুক্রবার বিকেলে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভায়ও যোগ দেন। এর আগে কিশোর বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) প্রধান নীতীশ কুমারকেও রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) সমর্থনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। এমনকী দলের সিএবি সমর্থনের পরও তিনি ট্যুইট করেন, ধর্মের ভিত্তিতে বৈষম্য সৃষ্টিকারী বিলে জেডি (ইউ) সায় দেওয়ায় হতাশ। দলের সংবিধানের প্রথম পৃষ্ঠায় তিনবার ধর্মনিরপেক্ষ শব্দটা রয়েছে। দলীয় নেতৃত্বও গাঁধীবাদী দর্শন মেনে চলার শপথ নেয়। এই বিল সেই সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?

ভিডিও

Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Malda News | বীরভূমের পর এবার মালদা। জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে উদ্ধার হলো কোটি কোটি নগদ টাকা ও সোনা | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget