এক্সপ্লোর

Priyanka Gandhi : 'আপনারাও বুঝবেন যে মানুষটাকে প্রতিনিধিত্ব করার জন্য বেছেছেন...', বিশাল সাফল্যের মুখে এক্সে যা লিখলেন প্রিয়ঙ্কা

Wayanad Lok Sabha Seat : ভোট প্রচারে কঠোর পরিশ্রম করার জন্য তিনি দলের নেতা-কর্মী-স্বেচ্ছাসেবক ও সহকর্মীদের ধন্যবাদ জানান।

নয়াদিল্লি : প্রথমবার ভোটের ময়দানে নেমেই 'মাস্টারস্ট্রোক' প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রার। রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া ওয়েনাড কেন্দ্রের রেকর্ড মার্জিনে জয়ের ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। ৬ লক্ষর বেশি ভোট ইতিমধ্যেই তাঁর ঝুলিতে। এগিয়ে থাকার ব্যবধানও ছাড়িয়েছে ৪ লক্ষর মাত্রা। সামগ্রিক চিত্রটা পরিষ্কার হবে শীঘ্রই। এই আবহে এবার ওয়েনাডের মানুষের প্রতি কৃত্জ্ঞতা প্রকাশ করলেন কংগ্রেস প্রার্থী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এখানকার ভোটারদের ধন্যবাদ জানান তিনি।

এক্স হ্যান্ডেলে প্রিয়ঙ্কা লেখেন, 'ওয়েনাডের আমার প্রিয় ভাই-বোনেরা, আমার উপর যে বিশ্বাস আপনারা দেখিয়েছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আমি অভিভূত হয়ে পড়ছি। আমি নিশ্চিত করব যে, সময়ের সঙ্গে সঙ্গে আপনারাও যাতে এই অনুভব করেন যে এই জয় আপনাদেরও জয় এবং যে মানুষটাকে আপনারা প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিয়েছেন তিনি আপনাদের আশা-স্বপ্ন বোঝেন এবং আপনাদের নিজের লোক হয়েই আপনাদের হয়ে লড়াই করব। সংসদে আপনাদের আওয়াজ হয়ে ওঠার দিকে আমি তাকিয়ে আছি।' 

 

ভোট প্রচারে কঠোর পরিশ্রম করার জন্য তিনি দলের নেতা-কর্মী-স্বেচ্ছাসেবক ও সহকর্মীদের ধন্যবাদ জানান। এর পাশাপাশি তিনি মা ও কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, স্বামী রবার্ট বঢ়রা, দুই সন্তান- রেইহান ও মিরায়াকে এবং ভাই ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁকে পথ দেখানো এবং সমর্থন জানানোর জন্য।

এ প্রসঙ্গে প্রিয়ঙ্কা এক্স হ্যান্ডেলে লেখেন, "এই সম্মান এবং যে ভালবাসা আপনারা দিয়েছেন তার জন্য আপনাদের ধন্যবাদ । UDF-এ আমার সহকর্মীরা, কেরলের নেতৃত্ব, কর্মী, স্বেচ্ছাসেবক ও আমার অফিসের সহকর্মীরা যাঁরা ভোট প্রচারে কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের ধন্যবাদ। কোনও খাবার ও বিশ্রাম ছাড়াই আমার দিনে ১২ ঘণ্টার গাড়ি-যাত্রা সহ্য করার জন্য আপনাদের দন্যবাদ। এর পাশাপাশি আমরা যে আদর্শে বিশ্বাস করি তার জন্য প্রকৃত সেনা হিসাবে লড়াই করার জন্যও আপনাদের ধন্যবাদ।"  

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget