এক্সপ্লোর

Brij Bhushan Singh: পুরোটাই আদালতের বিচারাধীন বিষয়, মন্তব্য করতে চাই না: ব্রিজভূষণ সিংহ

Wrestler Protest: তার ও তার পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল, তার সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে সম্প্রতি। খবর অনুযায়ী সে নাকি নিজের বয়ান বদলে নিয়েছে।

নয়াদিল্লি: তাঁর বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। দেশের অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীররাও অভিযোগ তুলেছেন। যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে তদন্ত শেষ করার জন্য ১৫ জুন পর্যন্ত সময় চেয়েছে সরকার। সেই ইস্যুতে এবার মুখ খুললেন ব্রিজভূষণ সিংহ। তিনি বলেন, ''সব বিষয় আদালতে বিচারাধীন। ১৫ জুনের মধ্যে চার্জশিট দাখিল করা হবে বলেও আশ্বাস দিয়েছে সরকার। চার্জশিট দাখিল করা হোক। আমার এখন কিছু বলা উচিত মনে হয় না।'' 

যে সাত কুস্তিগীর অভিযোগ তুলেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে। তাঁদের মধ্যে একজন নাবালিকাও ছিল। কিন্তু তার ও তার পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল, তার সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে সম্প্রতি। খবর অনুযায়ী সে নাকি নিজের বয়ান বদলে নিয়েছে। এই বিষয়ও মুখ খুলতে চাননি ব্রিজভূষণ। তিনি বলেন, ''কোর্টের দায়িত্ব, কিছু বলব না।''

উল্লেখ্য, কুস্তিগীরদের অভিযোগের নিরিখে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ট্যুইট করে জানিয়েছিলেন, প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার। তারপর গত বুধবারই তাঁর সঙ্গে দেখা করেন বজরং পুনিয়া (Bajrang Punia), সাক্ষী মালিক (Sakshi Malik)-সহ দেশের প্রথম সারির কুস্তিগীররা। ক্রীড়ামন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি জানান তাঁরা।

বৈঠক সেরে বেরিয়ে সংবাদসংস্থা পিটিআইকে সাক্ষী বলেছেন, 'তদন্ত শেষ করার জন্য ১৫ জুন পর্যন্ত সময় চেয়েছে সরকার। আমাদের প্রতিবাদ এখনও শেষ হয়ে যায়নি।'

কয়েকদিন আগে দেশের প্রথম সারির কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার সমস্যার সমাধান করতে উদ্যোগী হলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে আলোচনার জন্য ট্যুইট করে খোলা আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

তারপরেই তাঁর সঙ্গে দেখা করে যৌন হেনস্থায় (Wrestlers Protest) অভিযুক্ত সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহকে (Brij Bhushan Sharan Singh) গ্রেফতার-সহ মোট ৫টি দাবি নিয়ে সরব হন সাক্ষী মালিক (Sakshi Malik), বিনেশ ফোগত (Vinesh Phogat), বজরং পুনিয়ারা (Bajrang Punia)।

গত বুধবার সকালে অনুরাগ ঠাকুরের বাড়িতে পৌঁছে যান কুস্তিগীররা। সঙ্গে গিয়েছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েতও। কুস্তিগীররা যে ৫ দাবি জানিয়েছেন, সেগুলি হল -

১) অভিযুক্ত ব্রিজভূষণকে গ্রেফতার করা এবং কুস্তি সংস্থায় নির্বাচন করা।

২) ব্রিজভূষণ ও তাঁর পরিবারকে কুস্তি সংস্থা থেকে আজীবন দূরে রাখা।

৩) প্রতিবাদরত কুস্তিগীরদের বিরুদ্ধে থানায় দায়ের হওয়া FIR প্রত্যাহার।

৪)  জাতীয় কুস্তি সংস্থায় অবাধ নির্বাচন।

৫) কুস্তি সংস্থার প্রেসিডেন্ট পদে কোনও মহিলাকে বসানো।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget