এক্সপ্লোর

Pune Case: পুণের আবাসনে হাড়হিম করা ঘটনা, অবশেষে গ্রেফতার অভিযুক্ত ডেলিভারি বয়

Pune News Update: ওটিপি বলার জন্য ঘরে গিয়েছিলেন ফোন আনতে। সেই সময় ঘরে ঢুকে পুণের তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে।

নয়াদিল্লি: পুণের আইটি কর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ডেলিভারি বয়কে গ্রেফতার করল পুলিশ। ঘটনার দুদিন পর গ্রেফতার করা হল তাকে। গত ২ জুলাই পুণের অভিজাত আবাসনের ধর্ষণের শিকার হন তরুণী। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। 

গ্রেফতার অভিযুক্ত ডেলিভারি বয়: ওটিপি বলার জন্য ঘরে গিয়েছিলেন ফোন আনতে। সেই সময় ঘরে ঢুকে পুণের তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। পুণে শহরের অভিজাত আবাসনে এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। অবশেষে ঘটনার দুদিন পর অভিযুক্ত ডেলিভারি বয়কে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মহিলার পূর্ব পরিচিত কিনা তাও খতিয়ে দেখা হবে। গত ২ জুলাই পুণের কোন্ধওয়ায় একটি আবাসনে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ধর্ষণ করার পর ওই মহিলার সঙ্গে সেলফি তোলে। যেখানে তার মুখ সহ শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে। একইসঙ্গে অভিযুক্ত বলে যায়, ওই মহিলা অভিযোগ জানালে বা মুখ খুললে ওই ছবি ভাইরাল করে দেওয়া হবে। 

সূত্রের খবর, ওই মহিলা পুলিশকে জানিয়েছে বাড়িতে ঢোকার আগে ওই যুবক জানায় সে ক্যুরিয়র ডেলিভারি করতে এসেছে। ব্যাঙ্ক সম্পর্কিত নথিও দেখায়। ডেপুটি কমিশনার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার সন্ধে ৭.৩০ নাগাদ ব্যাঙ্কের খাম নিয়ে তরুণীর ফ্ল্যাটে পৌঁছয় অভিযুক্ত। OTP-র জন্য ফোন আনতে ভিতরে গিয়েছিলেন তরুণী। সেই সময় ওই যুবক ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, তরুণীকে ধর্ষণ করে। ডেপুটি কমিশনার রাজকুমার শিন্ডে জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ধর্ষণ, নিগ্রহ, অপরাধমূলক ভীতি প্রদর্শনের মামলা দায়ে হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশকে তরুণী জানিয়েছেন, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যখন জ্ঞান ফেরে তখন অভিযুক্ত সেখানে ছিল না। 
 
এর আগে গত মাসে দিল্লিতে ৯ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে। উত্তর-পূর্ব দিল্লি থানার অন্তর্গত দয়ালপুরের নেহেরু বিহার এলাকায় প্রতিবেশীর বন্ধ বাড়িতে একটি ব্যাগের মধ্যে শিশুর দেহ ছিল বলে দাবি করে তাঁর পরিবারের। যৌন নির্যাতন করে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। উত্তর পূর্ব দিল্লির ডিসিপি জানান, শশিশুর উপর যৌন নির্যাতন করে খুনের অভিযোগ মেলে। পুলিশ গিয়ে জানতে পারে শিশুটিকে জগ প্রবেশ চন্দ্র হাসপাতালে নিয়ে গেছে তার বাবা। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শিশুর দেহে ও মুখে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে CFSL-এর টিম। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করতে তদন্তকারীদের একাধিক টিম গঠন করা হয়। ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget