এক্সপ্লোর

করোনা সংক্রমণের রাশ টেনে ধরতে ওড়িষার পথে হেঁটে ৩০ শে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত পঞ্জাবেরও

এদিন এর আগে অমরিন্দর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিক বৈঠকে বলেন, যেভাবে করোনাভাইরাস পজিটিভের সংখ্যা বাড়ছে, তাতে লকডাউন ও কার্ফু বহাল রাখা উচিত বলে মনে করেন তিনি।

নয়াদিল্লি: ওড়িষার পর লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত পঞ্জাবেরও। ক্যাপ্টেন অমরিন্দর সিংহ মন্ত্রিসভার বৈঠকে শুক্রবার সর্বসম্মতিক্রমে কোভিড ১৯ মোকাবিলায় চলতি লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল। ওড়িষার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গতকালই ৩১ এপ্রিল পর্যন্ত চলতি লকডাউন বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছেন গতকালই। সেই পথেই পা বাড়াল পঞ্জাব। দেশে নোভেল করোনাভাইরাস ছড়াতে শুরু করায় রাজ্যস্তরে লকডাউন,গণপরিবহণ বন্ধ রাখার ঘোষণা করা প্রথম রাজ্যগুলির মধ্যে ছিল পঞ্জাব। আপাতত রাজ্যে ১৩২ জনের বিপজ্জনক ভাইরাসে সংক্রমণের খবর রয়েছে। সংক্রমণের ধারা ক্রমশ বৃ্দ্ধি পাওয়ার পরিপ্রক্ষিতেই লকডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অমরিন্দর। গত ২৩ মার্চ ২১ দিনের দেশব্যাপী লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা শেষ হওয়ার কথা ১৪ এপ্রিল। মেয়াদ ফুরনোর আগেই একাধিক রাজ্যের তরফে প্রধানমন্ত্রীকে লকডাউন বাড়ানোর আবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তেমন সিদ্ধান্ত নেওয়ারই ইঙ্গিত দিয়েছেন বুধবার। এদিন এর আগে অমরিন্দর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিক বৈঠকে বলেন, যেভাবে করোনাভাইরাস পজিটিভের সংখ্যা বাড়ছে, তাতে লকডাউন ও কার্ফু বহাল রাখা উচিত বলে মনে করেন তিনি। অমরিন্দর বলেন, দুনিয়াজুড়ে করোনাভাইরাস পজিটিভের সংখ্যা যেমন বাড়ছে, তেমন বেড়ে চলবে, ভারতেও। কী করে পঞ্জাব তার থেকে বিচ্ছিন্ন থাকবে? অন্য রাজ্যগুলির তুলনায় কিছুটা হলেও অতিমারী একটা পর্যায়ে বেঁধে রেখেছি আমরা। কিন্তু এটা ছড়াবে। আমাদের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্ল্যান তৈরি। লকডাউন সামাজিক মেলামেশা বন্ধ রাখার নানা উপায়ের একটি। উত্তরপ্রদেশ, তেলঙ্গানা,মহারাষ্ট্র, কর্ণাটক সহ একাধিক রাজ্য ১৪ এপ্রিলের পরও লকডাউন চালু রাখার পক্ষপাতী। দীর্ঘ সময় ধরে লকডাউন বহাল রেখে কোভিড ১৯ এর বিপদ মোকাবিলা করা সহজ হবে বলে তাদের যুক্তি। গত বুধবার সংসদের বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সেও প্রধানমন্ত্রী করোনাভাইরাস অতিমারী হানা দেওয়ার আগের ও পরের জীবনের চেহারা একরকম থাকবে না বলে জানিয়ে দেন। তিনি বলেন, নিয়মিত মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলছি, জেলা প্রশাসনের কর্তাব্যক্তি, বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করছি। কেউই কিন্তু আমায় লকডাউন তোলার কথা বলছেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর নিয়মবিধি চাই। অনেক অপ্রত্যাশিত সিদ্ধান্তও নিতে হবে আমাদের।

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget