এক্সপ্লোর

Punjab Blackout Drill : রাত ৯ টা বাজতেই এলাকা ডুবল অন্ধকারে, 'ব্ল্যাকআউট' করে চলল যুদ্ধের মহড়া!

ক্যান্টনমেন্ট এলাকায় প্রতিটি রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল, যাতে কোনও ভাবেই নিরাপত্তায় বিঘ্ন না ঘটে। 

পঞ্জাব: যে কোনও মুহূর্তে হতে পারে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত! দেশজুড়ে এখন একটাই প্রশ্ন...পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হবে কবে? এই আবহেই দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ কথা দেশবাসীকে কথা দিলেন, 'আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আপনারা যেমনটা চাইছেন তেমনটাই হবে।' 

পহেলগাঁও কাণ্ডের পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপের আশায় রয়েছে সারা দেশ।  এই আবহেই রবিবার  পঞ্জাবের ফিরোজপুরে ক্যান্টনমেন্ট সেনা ছাউনিতে আধঘণ্টা ধরে চলে ‘ব্ল্যাকআউট’-এর মহড়া।  তবে কি যুদ্ধের প্রস্তুতি চরমে ?

রবিবার রাত রাত ৯টা থেকে সাড়ে ৯টা। এলাকায় আলো বন্ধ করে দেওয়া হয়। পুরো এলাকায় ছিল না আলোকবিন্দুও। এভাবেই  ব্ল্যাকআউটের মহড়া দিল ভারতীয় সেনা। ফিরোজপুর ক্যান্টনমেন্ট থানার তরফে জানানো হয়েছে, গতকাল রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সম্পূর্ণ অন্ধকার করে রাখা হয়  গোটা এলাকা। স্থানীয়দেরও আগাম জানানো হয়েছিল। তাই তারাও তৈরি ছিল। এভাবেই পাঞ্জাবের ফিরোজপুর ছাউনিতে আধঘণ্টার জন্য ব্ল্যাকআউটের মহড়া দেয় ভারতীয় সেনা। সতর্ক ছিল পুলিশও। ক্যান্টনমেন্ট এলাকায় প্রতিটি রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল, যাতে কোনও ভাবেই নিরাপত্তায় বিঘ্ন না ঘটে। 

জানা গিয়েছে, এদিন সোনার তরফে পঞ্জাবে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা স্টেট পাওয়ার কর্পোরেশনকে একটি চিঠি দেওয়া হয়। সেখানে অনুরোধ করা হয়, যাতে ওই নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ বন্ধ রাখা হয়। যুদ্ধের সময় ব্ল্যাক আউট রাখা হয় অমেক সময়ই, যাতে শত্রুদেশ জনবসতি চিহ্নিত করে আঘাত হানতে না পারে। এক্ষেত্রে তেমন পরিস্থিতি তৈরি করে সেনা মহড়া দিল রবিবার। এছাড়াও সেনার তরফে ফিরোজপুরের ডেপুটি কমিশনারকে দেওয়া চিঠি দেওয়া হয়।  রবিবার সারাদিন জনগণকে মাইকে জানানো হয় ব্ল্যাকআউটের বিষয়টি। প্রশাসনও ছিল তৎপর। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, যাতে সেই সুযোগে কেউ কোনও খারাপ কাজ না করতে পারে।              

এদিকে সোমবার জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাঘাতে তৎপর । পুঞ্চে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। উদ্ধার করা হয় ৫টি IED, পাউডার জাতীয় বিস্ফোরক, যোগাযোগের যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই কাশ্মীর উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। তৎপর স্পেশাল অপারেশন গ্রুপও। পুঞ্চ জেলার সুরানকোট মহকুমার হরি গ্রামে জঙ্গলের মধ্যে জঙ্গিদের ডেরার হদিশ মেলে। সেখান থেকেই উদ্ধার হয় বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম। ৫টি IED-র মধ্যে ৩টি টিফিন বাক্সের ভিতরে এবং ২টি স্টিলের বালতির মধ্যে রাখা ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: মরণোত্তর ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ, কয়লা খনি বণ্টন মামলায় মিলল রেহাই, সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণই ছিল না’
মরণোত্তর ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ, কয়লা খনি বণ্টন মামলায় মিলল রেহাই, সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণই ছিল না’
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget