এক্সপ্লোর

বিয়ে স্থগিত রেখে কৃষক আন্দোলনে সামিল পঞ্জাবের যুবক!

আবু ধাবিতে একটি প্লাম্বার কোম্পানিতে কাজ করেন তিনি। পরিবারের ইচ্ছা ছিল, এই ছুটিতেই যেন বিয়ে সেরে ফেলে ছেলে। কিন্তু বাড়িতে মাত্র দুদিন থেকেই দিল্লি-হরিয়ানা সীমান্তে চলে যান তিনি। তাঁর কথায়, বিয়ে অপেক্ষা করতে পারে, কিন্তু কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন করা এই সময় খুব জরুরি।

চন্ডীগড়: চাকরি সূত্রে ছিলেন আরব আমির শাহিতে। বিয়ে করার জন্যই ফিরেছিলেন দেশে। কিন্তু কৃষক আন্দোলনের জন্য পিছিয়ে দিলেন বিয়ে! তিনি পঞ্জাবের বাসিন্দা সতনাম সিংহ। গত এক মাস ধরে চলা কৃষক আন্দোলনে সামিল হয়েছেন তিনি।

জানা গিয়েছে, গত ২৯ নভেম্বর বাড়ি ফেরেন সতনাম। দুমাসের জন্য বাড়ি ফিরেছিলেন তিনি। বিয়ে করে আমির শাহিতে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করেন তিনি। পরিবারের সদস্যদের থেকে সিঙ্ঘু সীমান্তে কৃষক আন্দোলনের বিষয় শুনে সেখানে ছুটে  যান  তিনি।

আবু ধাবিতে একটি প্লাম্বার কোম্পানিতে কাজ করেন তিনি। পরিবারের ইচ্ছা ছিল, এই ছুটিতেই যেন বিয়ে সেরে ফেলে ছেলে। কিন্তু বাড়িতে মাত্র দুদিন থেকেই দিল্লি-হরিয়ানা সীমান্তে চলে যান তিনি। তাঁর কথায়, বিয়ে অপেক্ষা করতে পারে, কিন্তু কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন করা এই সময় খুব জরুরি। তিনি বলেন, আমার মায়ের বয়স ৭০ বছর। তিনিও আন্দোলনে সামিল হতে চেয়েছিলেন। সুখা সিংহ নামে সতনাম সিংহের এক বন্ধু বিশেষভাবে সক্ষম। পেশায় কৃষক ওই ব্যক্তিও আন্দোলনে সামিল হয়েছেন। সতনাম জানিয়েছেন, যতদিন না দাবি মানা হচ্ছে ততদিন আন্দোলন করব আমরা। সতনামের সাফ কথা, চাকুরিজীবী হওয়ার আগে আমি একজন কৃষক। তাই কৃষিজমি বাঁচানো আমার প্রথম কাজ।

উল্লেখ্য, চলতি কৃষক আন্দোলনে বিশেষ নজির রেখেছেন বিভিন্ন মানুষ। বাড়ির ছেলের বিয়েতে কোনও উপহার নেবে না বলে জানিয়েছিল পঞ্জাবের শ্রী মুক্তাসার সাহিবের একটি পরিবার।  বন্ধু, আত্মীয় সহ নিমন্ত্রিতদের তাঁরা বলেন, কৃষকদের টাকা দিতে বলেছিলেন তাঁরা। সেই টাকা তুলে দেওয়া হয় আন্দোলনরত কৃষকদের হাতে। বিয়ের অনুষ্ঠানমঞ্চে রেখেছিলেন একটি ডোনেশন বক্স। সেখানেই কৃষকদের জন্য টাকা দিতে বলেন পরিবারের সদস্যরা। সিংহ পরিবারের এই উদ্যোগে সাড়া দেন বন্ধু থেকে আত্মীয়রা। পাত্র অভিজিত সিংহ বলেন, এই লড়াইটা শুধু কৃষকদের নয়। এটা আমাদের যৌথ লড়াই। প্রত্যেকের উচিত কৃষকদের পাশে থাকা। আমি দেশের যুবক-যুবতীদের বলতে চাই, সমাজের জন্য কিছু করো, কৃষকদের পাশে দাঁড়াও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget