এক্সপ্লোর

Burdwan Toto : বর্ধমান শহরে টোটো চালাতে লুকিং গ্লাস বাধ্যতামূলক, নির্দেশ প্রশাসনের

বর্ধমান শহরে প্রতিদিন প্রায় পাঁচ হাজার টোটো চলাচল করে। অভিযোগ, বেশিরভাগ সময়ই টোটোগুলি বেপরোয়াভাবে ছুটে বেড়ায়। তার উপর লুকিং গ্লাস না থাকায় পিছনের দিকে চালকের দেখার ক্ষেত্রে সমস্যা হয়।

কমলকৃষ্ণ দে, বর্ধমান : বর্ধমান শহরে টোটো চলাচল করলে লাগাতে হবে লুকিং গ্লাস। রবিবারের মধ্যে লুকিং গ্লাস লাগাতে বলা হয়েছে। সেইসঙ্গে বর্ধমান শহরের জিটি রোডে দিনের ব্যস্ততম সময়ে টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে এনিয়ে বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে। এর আগে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এব্যাপারে মাইকে প্রচার করা হয়েছে।

বর্ধমান শহরে প্রতিদিন প্রায় পাঁচ হাজার টোটো চলাচল করে। অভিযোগ, বেশিরভাগ সময়ই টোটোগুলি বেপরোয়াভাবে ছুটে বেড়ায়। ফলে, টোটোয় বসে থাকা যাত্রীরা তো বটেই পথচলতি মানুষও দুর্ঘটনার কবলে পড়েন। তার উপর লুকিং গ্লাস না থাকায় পিছনের দিকে চালকের দেখার ক্ষেত্রে সমস্যা হয়। পিছনের দিকে না দেখেই টোটো ঘোরাতে গিয়ে সমস্যায় পড়েন চালকরা। সেক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে টোটোয় লুকিং গ্লাস লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। লুকিং গ্লাস লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে টোটো চালকদের।

করোনার মোকাবিলায় লাগু হওয়া বিধি-নিষেধ অনেকটা শিথিল হতেই বর্ধমান শহরে ফের টোটোর দাপট বাড়তে শুরু করেছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও শহরের লাইফ লাইন জিটি রোডে উঠে পড়ছে টোটো। তাতে একাধারে যানজট ও অন্যদিকে দুর্ঘটনা বাড়ছে। সম্প্রতি এব্যাপারে বৈঠকে বসে জেলা পুলিশ ও পৌরসভা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যানজট ও দুর্ঘটনা এড়াতে জিটি রোডে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত টোটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সেইসঙ্গে টোটোয় লুকিং গ্লাস লাগানো বাধ্যতামূলক।  

এদিকে লুকিং গ্লাস লাগানোর সিদ্ধান্তকে টোটো চালকরা স্বাগত জানালেও, জিটি রোডে টোটো ওঠা নিষিদ্ধ ঘোষণা সম্পর্কে টোটো চালকদের দাবি, বিধি-নিষেধ এখনও পুরোপুরি শিথিল না হওয়ায় যাত্রী অনেক কম। তার উপর শহরের মূল রাস্তা জিটি রোড ব্যবহার করে যাত্রীদের বেশিরভাগই যাতায়াত করতে চান। সেই জিটি রোড ব্যবহার করা না গেলে উপার্জন আরও কমে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget