এক্সপ্লোর

Puri Jagannath Temple: ভিড় সামলাতে সিদ্ধান্ত, ভক্তদের জন্য পুরীর জগন্নাথ মন্দির খুলবে রাত একটায়

Puri Temple: ১ জানুয়ারি লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ মন্দিরে। তাঁদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের। 

কলকাতা: ভক্তদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) দরজা খুলে যাবে রাত ১টায়। নতুন বছরের প্রথম দিন ভক্তদের ভিড় সামলাতে সিদ্ধান্ত জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের। রবিবার মন্দিরের আচার ও রীতি সম্পূর্ণ করা হয়েছে রাত ১১টায়। ২ ঘণ্টা পর রাত ১টায় ফের খুলবে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা, জানালেন পুরীর জেলাশাসক। ১ জানুয়ারি লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ মন্দিরে। তাঁদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের। 

ভিড় সামলাতে রাতেই খুলছে মন্দির: প্রতি বছরই দর্শনার্থীরা এই দিনে মন্দিরে যান পুজো দিতে। যে সংখ্যাটা লক্ষাধিক। এবছরও তেমনটাই হবে বলে মনে করছে প্রশাসন। জেলাশাসক সমর্থ ভর্মা জানিয়েছেন, এই ভক্ত সমাগমের কথা মাথা রেখেই রাত একটায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে পুরীর মন্দিরের দরজা। তার আগে শেষ হয়েছে আচার অনুষ্ঠান। পুরী কর্তৃপক্ষের তরফে রঞ্জন দাস জানিয়েছেন, “আমরা আশা করছি ৩ থেকে ৪ লক্ষ ভক্ত সমাগম হবে বছরের প্রথম দিন।’’

এদিকে নতুন বছর শুরুর আগে সারা দেশে শুরু উদযাপন। বিভিন্ন ধর্মস্থানে পুজো দিয়ে নতুন বছরের আগে আশীর্বাদ নেওয়ার ঢল। দেশের কোণায় কোণায় নজরে এসেছে এমন একাধিক ছবি। কেরলে নতুন বছরের আগে আশীর্বাদ দিতে শবরীমালা মন্দিরে ভক্তদের ভিড় দেখা গিয়েছে। গঙ্গার ঘাটে ঘাটে ভিড় জমিয়েছেন ভক্তরা। অযোধ্যা সরযূ নদীর তীর, বারণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে উপচে পড়েছে লোক। মহারাষ্ট্রের সিরডি সাই বাবা মন্দিরে দেখা গিয়েছে ভক্তদের ঢল। 
কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে ভিড় করেছেন ভক্তরা। 

চলতি বছর নভেম্বর মাসে মঙ্গলারতির সময় হঠাৎই বিপত্তি ঘটে। ভিড়ের জেরে অসুস্থ হয়ে পড়ছিলেন একাধিক দর্শনার্থী। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। যার জেরে অন্তত ৩০ জন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। যার মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, আহতদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মন্দিরের প্রধান প্রশাসক রঞ্জন কুমার দাস জানিয়েছিলেন, মারাত্মক ভিড়ই এই ঘটনার জন্য দায়ী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: CBSE Exam 2024: আগামীকাল থেকে শুরু CBSE-র প্র্যাক্টিক্যাল পরীক্ষা, কী করবেন? কী করবেন না?

সেরা শিরোনাম

Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
Kolkata: নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget