এক্সপ্লোর

Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকি, জঙ্গি হামলা হতে পারে বলে বার্তা, ছড়াল উত্তেজনা

Puri Jagannath Temple Terror Threat: বুধবার পুরীর জগন্নাথ মন্দিরের দুই জায়গায় হুমকিবার্তা লেখা গ্রাফিতি চোখে পড়ে।

নয়াদিল্লি: স্বাধীনতা দিবস নিরাপত্তা আঁটোসাটোর ব্যবস্থা চলছে। সেই আবহেই পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে হুমকিবার্তা চোখে পড়ল। পুরীর মন্দিরে জঙ্গি হামলার হতে পারে বলে বার্তা দেওয়া হয়। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির নামও লেখা ছিল হুমকিবার্তায়। উল্লেখ ছিল দিল্লিরও। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। (Puri Jagannath Temple Terror Threat)

বুধবার পুরীর জগন্নাথ মন্দিরের দুই জায়গায় হুমকিবার্তা লেখা গ্রাফিতি চোখে পড়ে। পরিক্রমা মার্গে, বুধি মা ঠাকুরানি মন্দিরের দেওয়ালে লেখা ছিল, ‘জঙ্গিরা মন্দির গুঁড়িয়ে দেবে’। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেওয়ালে কিছু ফোন নম্বরও লেখা ছিল, তাতে ফোন করতে বলা হয়। ওড়িয়া ভাষায় আরও কিছু লেখা ছিল, বাংলায় যার অর্থ হয়, ‘তোমরা ধ্বংস হয়ে যাবে’। ‘জঙ্গি’ কথাটি মোটা হরফে লেখা ছিল বলে খবর। (Jagannath Temple)

মন্দিরের দেওয়ালে হুমকিবার্তা লেখার পাশাপাশি, সেখানকার আলোকসজ্জাও নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু পরিক্রমা মার্গের যে অংশে ওই হুমকিবার্তা লেখা হয়, CCTV ক্যামেরা রয়েছে সেখানে। ২৪ ঘণ্টা নজরদারি চলে। নিরাপত্তারক্ষী মোতায়েনও থাকে। সকলের নজর এড়িয়ে কে বা কারা এই ঘটনা ঘটাল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তারক্ষী তাহলে লাভই বা কী হচ্ছে, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। 

পুলিশ সুপার পিনাক মিশ্রের নেতৃত্বে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। আপাতত মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই ঘটনার নেপথ্যে কে রয়েছে, কী তাদের উদ্দেশ্য, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। কিন্তু তার পরও সমালোচনা এড়ানো যাচ্ছে না। 

পুরীর মন্দিরের নিরাপত্তা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। বিশে। করে শ্রীমন্দির চত্বরে নিরাপত্তার ব্যবস্থাপনা নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। বকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং জাতীয় নিরাপত্তা বিভাগের তরফে সেখানে আরও বাহিনী মোতায়েনের সুপারিশ করা হয়। যদিও স্থানীয়দের দাবি, ব্যবস্থাপনার গোড়াতেই গলদ রয়েছে। সিসিটিভি-র অধিকাংশই কাজ করে না। 

পুরীর জগন্নাথ মন্দির হিন্দুদের অন্যতম পবিত্র স্থান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে যান সেখানে। সেই মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

সেরা শিরোনাম

Abhijeet Dipke: 'আপনি কেন দেশটাকে ধ্বংস করছেন?' দিল্লি বিমানবন্দরে অভিজিৎ দীপকেকে হেনস্থা, ‘CIA এজেন্ট’ বলেও আক্রমণ
'আপনি কেন দেশটাকে ধ্বংস করছেন?' দিল্লি বিমানবন্দরে অভিজিৎ দীপকেকে হেনস্থা, ‘CIA এজেন্ট’ বলেও আক্রমণ
News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
ABP Ananda Top 10, 15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget