এক্সপ্লোর

সনিয়ার ডাকা বৈঠকে রাহুলের অনুপস্থিতি ঘিরে জোর জল্পনা

সনিয়ার ডাকা বৈঠকের প্রধান আলোচ্যসূচি ছিল মহাত্মা গাঁধীর দেড়শোতম জন্মবার্ষীকি উদযাপনের প্রস্তুতিপর্ব চূড়ান্ত করা। এছাড়া দলের সদস্য সংগ্রহ অভিযান ও প্রশিক্ষণ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে

নয়াদিল্লি: কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গাঁধীর ডাকা গুরুত্বপূর্ণ বৈঠক। আর সেই বৈঠকে গরহাজির রাহুল গাঁধী! ২০১৭ সালে কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে দলের সমস্ত বৈঠকে অপরিহার্য ছিলেন রাহুল। লোকসভা নির্বাচনে দলের বিপর্যয়ের দায় নিয়ে সভাপতিত্ব থেকে ইস্তফা দেন রাহুল। বৃহস্পতিবার নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সনিয়ার ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সমস্ত রাজ্যের সচিব, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যরা। ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। রাহুলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিংহ সাংবাদিকদের জানান যে, রাহুলকে ডাকা হয়নি কারণ এই বৈঠকে হাজির থাকার জন্য যে পদমর্যাদা প্রয়োজন, রাহুলের তা এই মুহূর্তে নেই। তাহলে মনমোহন সিংহ কেন? আরপিএন সিংহ জানিয়েছেন, অর্থনৈতিক বিষয়ে আলোচনা করার ছিল বলে বিশেষজ্ঞ হিসাবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রসঙ্গত, কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য ছাড়া রাহুলের এই মুহূর্তে কোনও পদ নেই। সনিয়ার ডাকা বৈঠকের প্রধান আলোচ্যসূচি ছিল মহাত্মা গাঁধীর দেড়শোতম জন্মবার্ষীকি উদযাপনের প্রস্তুতিপর্ব চূড়ান্ত করা। এছাড়া দলের সদস্য সংগ্রহ অভিযান ও প্রশিক্ষণ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। দলের একাংশ থেকে বলা হয়েছে যে, ওয়েনাড়ের সাংসদ রাহুল চাইলে বৈঠকে থাকতেই পারতেন কারণ এ কে অ্যান্টনির মতো পদমর্যাদা না থাকা নেতারাও হাজির ছিলেন। রাহুলের ঘনিষ্ঠমহল থেকে বলা হয়েছে, দলের বিপর্যয়ের দায় নিয়ে সরে যাওয়ার পর সচেতনভাবেই এই বৈঠক এড়িয়ে গিয়েছেন তিনি। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করার পর কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে শেষবার দেখা গিয়েছিল রাহুলকে। তবে সেই বৈঠকে তাঁর পদত্যাগপত্র গৃহীত হওয়ার পরই বেরিয়ে গিয়েছিলেন রাহুল। সেখানেই অন্তর্বর্তী সভাপতি হিসাবে সনিয়াকে দায়িত্ব দেওয়া হয়। ঘটনা হচ্ছে, ১২ বছরে প্রথমবার কংগ্রেসের সদর দফতরে কোনও বৈঠকে রাহুলের নেমপ্লেট দেখা যায়নি।  ২০০৭ সালে দলের সাধারণ সচিব হয়েছিলেন রাহুল। দলে রাহুল ঘনিষ্ঠরা জানিয়েছেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ যে এখন আর তাঁর হাতে নেই, সেটা স্পষ্ট করে দেওয়ার জন্যই বৈঠকটি এড়িয়ে গিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget