এক্সপ্লোর

Rahul Gandhi : 'মণিপুর জ্বলছে আর প্রধানমন্ত্রী সংসদে হেসে হেসে জোকস বলছেন!'

Rahul Gandhi Attacks Narendra Modi : রাহুলের দাবি, 'সেনাকে মণিপুরের গন্ডগোল থামাতে বললে, দু'দিনে সব থেমে যায়।'

নয়াদিল্লি : বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে, বারবার নাম না করে রাহুল গাঁধীকেই ( Rahul Gandhi )  নিশানা করেছিলেন নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । বৃহস্পতিবার লোকসভায় তিনি বলেন, 'বছরের পর বছর একই ব্য়র্থ প্রোডাক্ট লঞ্চ করা হচ্ছে।' বিরোধীদের ইন্ডিয়া ( INDIA )  জোট নিয়ে নানাভাবে কটাক্ষ ছুড়ে দেন তিনি। মণিপুর ইস্য়ুতে বুধবার লোকসভায় নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় নিশানা করেছিলেন রাহুল । আর তার পরদিন দুঘণ্টারও বেশি সময়ের ভাষণের ছত্রে ছত্রে, তাঁকে পাল্টা আক্রমণের রাস্তায় প্রধানমন্ত্রী! 

ঠিক তার পরদিনই প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দিলেন রাহুল গাঁধী। সাংবাদিক বৈঠক করে রাহুল বললেন, 
'মণিপুর জ্বলছে, প্রধানমন্ত্রী সংসদে হেসে হেসে জোকস বলছেন! এমন আচরণ প্রধানমন্ত্রীকে শোভা দেয় না'। ("I heard PM Modi speaking in Parliament. He was cracking jokes, laughing with NDA MPs sloganeering) মণিপুর ইস্যুতে বুধবারও বাছাবাছা উপমায় প্রধানমন্ত্রীকে বিদ্ধ করেছিলেন রাহুল। শুক্রবার আবার তিনি বললেন, 'মণিপুর আজ একটা রাজ্য নয়। রাজ্য দুভাগে ভাগ হয়ে গিয়েছে ... দেশে কী হচ্ছে জানেনই না প্রধানমন্ত্রী'। 

রাহুলের দাবি, 'সেনাকে মণিপুরের গন্ডগোল থামাতে বললে, দু'দিনে সব থেমে যায়। মণিপুর উনি জ্বালাতে চান, তাই এমন করছেন। রাজ্য হিসেবে মণিপুর আর বেঁচে নেই, মণিপুরকে মেরে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ জুড়ে ছিল শুধু নিজের কথা, নরেন্দ্র মোদির কথা। আমাদের লক্ষ্য মণিপুরে চলা হিংসাকে আটকানো, তা যে অস্ত্রেই হোক না কেন' 

রাহুল আরও বলেন, ' আমি গত ১৯ বছর ধরে রাজনীতিতে রয়েছি। আমি সব রাজ্যে গিয়েছি। কিন্তু মণিপুরে আমরা যা দেখছি তা কখনও দেখিনি। হয়ত, আমার এখনই বলা উচিত। আমি যখন মেইতেই এলাকায় গিয়েছিলাম, তখন আমাদের বলা হয়েছিল, আমাদের নিরাপত্তার জন্য কোনও কুকিকে নিয়ে না যেতে। আমাদের বলা হয়েছিল যে মেইতেই এলাকায় কোনও কুকি থাকলে কুকিদের মেরে ফেলা হবে। আর কুকি এলাকায়ও একই অবস্থা ছিল। তাই মণিপুরকে কুকি এবং মেইতেইতে ভাগ করা হয়েছে। রাজ্য  হিসেবে এর অস্তিত্ব নেই। এটা আমি সংসদে বলেছি," বলেন রাহুল গান্ধী।

সংসদে ফিরে, বুধবার মণিপুর ইস্যুতে জ্বলে ওঠেন রাহুল। তীব্র ভাষায়, কড়া কড়া শব্দবন্ধে আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। বলেন, ' মণিপুরে ভারতকে খুন করেছেন নরেন্দ্র মোদি। আপনি রক্ষাকর্তা নন, হত্যাকারী। '  রাহুল সেদিন আরও বলেন, 'রাবণ দুজনের কথা শুনত। মেঘনাদ ও কুম্ভকর্ণ। সেরকমই নরেন্দ্র মোদি দুজনের কথা শোনেন। অমিত শাহ আর আদানি।'  রাহুল বলেন, 'আপনি দেশভক্ত নন, দেশদ্রোহী'। 

১৩৬ দিন পর সংসদে প্রত্য়াবর্তনের পর বুধবার মণিপুর ইস্যুতে অনাস্থা প্রস্তাবের ওপরে ভাষণের ছত্রে ছত্রে যেভাবে সেদিন নরেন্দ্র মোদিক নিশানা করেছিলেন রাহুল, শুক্রবারও জারি রইল সেই সিলসিলা।  

 

 

সেরা শিরোনাম

Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget