এক্সপ্লোর

Rahul Gandhi: ন্যায় যাত্রার দ্বিতীয় দিন! ঘন কুয়াশার মধ্যে পথে রাহুল

Bharat Jodo Nyay Yatra:পশ্চিম ইম্ফলের সেকমাই গ্রাম থেকে সকাল সকাল যাত্রা শুরু করেছেন কংগ্রেস সাংসদ।

মণিপুর: রাহুল গাঁধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্য়ায় যাত্রার (Bharat Jodo Nyay Yatra) আজ দ্বিতীয় দিন। পশ্চিম ইম্ফলের সেকমাই গ্রাম থেকে সকাল সকাল যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ। মণিপুরে দুটি জনসভা সেরে আজই রাহুল গাঁধীর ন্যায় যাত্রা ঢুকে পড়বে নাগাল্যান্ডে। ভারত যাত্রার এই দ্বিতীয় অধ্যায়ে ৬৭ দিন ধরে ১৪টি রাজ্যে যাবেন রাহুল। পেরোবেন ৬ হাজার ৭১৪ কিলোমিটার পথ। মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত ঘুরে মহারাষ্ট্রে গিয়ে থামবে রাহুল গাঁধীর ন্যায় যাত্রা। দু’দফায়, পাঁচদিন ধরে, বাংলার ৭টি জেলার ৫২৩ কিলোমিটার রাস্তা দিয়ে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা যাবে। 

আজ রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্য়ায় যাত্রার দ্বিতীয় দিন। সেকমাই, সেনাপতি, কারঙ হয়ে নাইট হল্ট নাগাল্যান্ডের খুজামা গ্রাউন্ডে। ইতিমধ্যেই মণিপুরের সেকমাই থেকে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করেছেন রাহুল। মাঝেমধ্যেই গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের মধ্যে চলে যেতে দেখা যাচ্ছে রাহুলকে। গতকাল হিংসা বিধ্বস্ত মণিপুরের থৌবল জেলা থেকে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্য়ায় - 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা' শুরু করেন রাহুল গাঁধী। মণিপুরের মাটিতে দাঁড়িয়ে রবিবার প্রধানমন্ত্রীকে নিশানা করেন কংগ্রেস সাংসদ। 

 

৬৭ দিন ধরে ১৪টি রাজ্যে প্রায় ৭ হাজার কিমি ঘুরবে এই যাত্রা। রবিবার হিংসা বিধ্বস্ত মণিপুরের থৌবল জেলা থেকে যাত্রা শুরু করেন রাহুল গাঁধী। মণিপুরে গত মে মাস থেকে যেখানে বিরামহীন হিংসা চলছে। সরকারি হিসাবেই ২০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। মণিপুর নিয়ে দীর্ঘদিন ধরে উত্তপ্ত ছিল দেশের রাজনীতি। দিন সাতেক পর যেখানে, রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশে উন্মাদনা ছড়িয়ে দিতে চাইছে বিজেপি, সেখানে রবিবার থেকে মণিপুরের রাস্তায় পদযাত্রা শুরু করলেন রাহুল। প্রথম দিনে সভা থেকে মণিপুরের ইস্যু নিয়েই বিজেপিকে নিশানা করেছেন রাহুল গাঁধী। তিনি বলেন, '২৯ জুনের পর সেই মণিপুর আর নেই। কোনায় কোনায় হিংসা। ভাই-বোন, মা বাবা চোখের সামনে মারা গেল। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী আপনার চোখ মোছাতে এল না। হতে পারে বিজেপির কাছে মণিপুর ভারতের বাইরে।'

ভারত জোড়ো যাত্রায় ১২টি রাজ্য় এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল পায়ে হেঁটে পেরিয়েছিলেন রাহুল গাঁধী। ভারত জোড়ো ন্য়ায় যাত্রা যাবে ১৪টি রাজ্য়ের ওপর দিয়ে। ভারত জোড়ো যাত্রায় ১৩৬ দিনে রাহুল গান্ধী হেঁটেছিলেন ৪ হাজার কিলোমিটারের বেশি পথ। ভারত জোড়ো যাত্রার এই দ্বিতীয় পর্যায়ে, ৬৭ দিনে তিনি পেরোবেন ৬ হাজার ৭১৪ কিলোমিটার পথ। অর্থাৎ দুই দফায় প্রায় ১১ হাজার কিলোমিটার পথ ঘুরবেন রাহুল গাঁধী।

প্রথম দফার ভারত জোড়ো যাত্রার পরপরই গত বছরের মে মাসে কর্ণাটকে গেরুয়া শিবিরকে টেক্কা দিয়ে জয় ছিনিয়ে নেয় কংগ্রেস। আবার গত বছরের শেষে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে হিন্দি বলয়ের তিন বড় রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও  ছত্তীসগঢ়ে বিজেপির সামনে মুখ থুবড়ে পড়ে। এবার রাহুল গাঁধীর ন্যায়যাত্রার পরই ২৪-এর লোকসভা ভোটের লড়াই। যদিও তাদের লক্ষ্য যে ভোট নয় তা আগেভাগেই স্পষ্ট করে দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, 'এটি একটি রাজনৈতিক দলের আদর্শযাত্রা, নির্বাচনী যাত্রা নয়। সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করাই রাহুল গাঁধীর দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার লক্ষ্য।'

বাংলাতেও আসবে ন্যায় যাত্রা:
২ দফায়, ৫ দিন ধরে বাংলার ৭টি জেলার ৫২৩ কিলোমিটার রাস্তা দিয়ে যাবে রাহুলের ভারত জোড়ো ন্য়ায় যাত্রা। প্রথমে কোচবিহার-শিলিগুড়ি হয়ে বিহারে প্রবেশ করবে। তারপর, বিহার থেকে অধীরের খাসতালুক মুর্শিদাবাদ হয়ে ঝাড়খণ্ডে যাবে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা। 

আরও পড়ুন: মকর সংক্রান্তিতে 'গো-সেবা'য় মন মোদির, রইল নানা মুহূর্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget