এক্সপ্লোর

Rahul Gandhi: 'হ্যালো. মি মোদি', ফোনের সামনে কেন মোদি-নাম নিলেন রাহুল?

Rahul in USA: আমেরিকার মাটিতে ফোনে আড়িপাতা প্রসঙ্গ তুলে খোঁচা রাহুলের।

নয়াদিল্লি: পেগাসাস বিতর্কে তোলপাড় হয়েছে দেশ। বিরোধীদের ফোনে আড়িপাতার জন্য কেন্দ্রের বিজেপি সরকার পেগাসাস সফটওয়্যার ব্যবহার করছে বলে অভিযোগ করেছিল কংগ্রেস। একই অভিযোগে মোদি সরকারকে নিশানা করেছিল বাকি বিরোধীরাও। এবার আমেরিকার মাটিতেও একটি অনুষ্ঠানে সেই অভিযোগ ফের তুললেন রাহুল গাঁধী। তারই সঙ্গে করলেন মস্করাও।

আমেরিকায় বেশ কিছু আইটি-স্টার্টআপ উদ্যোগপতিদের সঙ্গে একটি আলোচনায় অংশ নিয়েছিলেন রাহুল। ওই স্টার্টআপগুলি মূলত কৃত্রিম মেধা এবং উন্নত প্রযুক্তি সংক্রান্ত কাজ করে। সেখানেই বক্তব্য রাখার সময় রাহুলের মুখে উঠে আসে পেগাসাস প্রসঙ্গ। তারই সঙ্গে তিনি দাবি করেন যে তিনি জানেন যে তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে কিন্তু বিষয়টি নিয়ে তিনি উদ্বেগে নেই। তারপরেই তাঁর আইফোন-এর সামনে মুখ বাড়িয়ে বলেন, 'হ্যালো, মি. মোদি।' তারপরেই তিনি বলেন, 'আমার আশঙ্কা আমার আই ফোন ট্যাপ করা হয়েছে। আপনাদের এমন নিয়ম তৈরি করা উচিত, যা তথ্যের সুরক্ষা বজায় রাখবে। রাষ্ট্র হিসেবেও এই দায়িত্ব নেওয়া উচিত। ব্যক্তিগত ভাবেও নেওয়া উচিত।'

তাঁর আরও দাবি, 'যদি রাষ্ট্র মনে করে কারও ফোনে আড়ি পাতবে, কেউ থামাতে পারবে না। রাষ্ট্র এমন চাইলে সেই লড়াই লড়ে লাভ নেই। আমি মনে করি আমি যা করছি, তার সব তথ্যই সরকারের কাছে রয়েছে।'

প্লাগ অ্যান্ড প্লে অডিটোরিয়ামে এই আলোচনা সভা হয়। রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারপার্সন স্যাম পিত্রোদা। কৃত্রিম মেধা, তথ্যের ব্যবহার, মেশিন লার্নিং এবং মানব সভ্যতার উপর তার প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসন, উন্নয়নমূলক কর্মসূচি, গ্রামীন এলাকার উন্নয়নে এগুলি কীভাবে কাজে লাগানো যেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। তথ্যের গুরুত্ব মনে করিয়ে দিয়ে তথ্যের সুরক্ষার দিক নিয়েও কথা বলেছেন রাহুল। তিনি বলেন, 'তথ্যের সুরক্ষা এবং নিরাপত্তা অটুট রাখার জন্য সুনির্দিষ্ট নিয়ন্ত্রণবিধি থাকা প্রয়োজন।'

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তাঁর সাংসদ পদ বাতিলের বিষয়টি নিয়েও মুখ খোলেন তিনি। তিনি বলেন, 'আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম, আমি তখন কখনও ভাবিনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব। আমি কখনও ভাবিনি এমন কিছু হে পারে।' লোকসভার সাংসদপদ বাতিল প্রসঙ্গেই এমন মন্তব্য করেন তিনি। তার সঙ্গেই তাঁর মত, 'যদিও আমি মনে করেছি এই ঘটনা আমার সামনে একটি বড়সড় সুযোগ খুলে দিয়েছে।' 

আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget