এক্সপ্লোর

Rahul Gandhi on Black Fungus : মোদি সরকারের অব্যবস্থার ফসল ব্ল্যাক ফাঙ্গাস, ফের ট্যুইটবাণ রাহুলের

মোদি সরকারের অব্যবস্থার ফসল ব্ল্যাক ফাঙ্গাস। কেন্দ্রীয় সরকারের জন্যই এই দিন দেখতে হচ্ছে দেশবাসীকে। শনিবার ট্যুইটারে কেন্দ্রীয় সরকারকে ফের তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।

নয়া দিল্লি : মোদি সরকারের অব্যবস্থার ফসল ব্ল্যাক ফাঙ্গাস। কেন্দ্রীয় সরকারের জন্যই এই দিন দেখতে হচ্ছে দেশবাসীকে। শনিবার ট্যুইটারে কেন্দ্রীয় সরকারকে ফের তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।

হিন্দিতে রাহুল লিখেছেন, ''একমাত্র ভারতেই মোদি সরকারের অকর্মণ্যতার কারণে কোভিডের সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের মতো সংক্রমণ ছড়িয়ে পড়েছে। করোনাকালে এখন ভ্যাকসিন ও ওষুধের অভাবে ধুঁকছে দেশবাসী। মোদি সরকার সেখানে সবাইকে হাতে তালি ও বাসন বাজাতে বলছে।''

তবে এই প্রথমবার নয়। কোভিড নিয়ে অনবরত মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাহুল গাঁধী। অতীতে কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নীতি নিয়ে সওয়াল করেছেন কংগ্রেস সাংসদ। ট্যুইটে তিনি লেখেন, এবারও ভ্যাকসিনের জন্য ভিড় করে গরিব-সাধারণ মানুষ লাইনে দাঁড়াবেন। শেষে ভ্যাকসিনের লাভ পাবেন কতিপয় কিছু শিল্পপতি বা ব্যবসায়ী।

সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাস বা 'মিউকরমাইকোসিস' রোধে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। অবিলম্বে ফাঙ্গাস রুখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কেন্দ্র। পরামর্শ চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ লিখেছেন, কোভিড হাসপাতালগুলিতে 'মিউকরমাইকোসিস' রুখতে বিশষে নজরদারি চালানো হোক। এ প্রসঙ্গে 'হসপিটাল ইনফেকশন কন্ট্রোল কমিটি' গড়ার কথা বলেছেন স্বাস্থ্যসচিব। 

এখানেই শেষ হয়নি কেন্দ্রের পরামর্শ। প্রতিষ্ঠানের প্রধানকে হাসপাতালের কমিটির চেয়ারপার্সন করার কথা বলেছেন রাজেশ ভূষণ। এ ছাড়াও ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ প্রতিরোধে একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে চিঠিতে। পরামর্শ মেনে কোনও মাইক্রোবায়োলজিস্ট বা সিনিয়র ইনফেকশন কন্ট্রোল নার্সকেই সেই নোডাল অফিসারের দায়িত্ব দিতে বলা হয়েছে। 

সম্প্রতি করোনা রুখতে স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাণসীর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বক্তব্যের সময় কোভিডে মৃতদের কথা বলে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তারপরই রাহুলের এই ট্যুইটবাণ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২,৫৭,২৯৯ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। একদিনে কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪১৯৪ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget