এক্সপ্লোর

Rahul Gandhi on Lockdown : ''আরও একটা লকডাউন শুধু সময়ের অপেক্ষা'', মোদিকে চিঠি রাহুলের

বিজ্ঞানসম্মত উপায়ে ভাইরাসের গতিবধির ওপর নজর রাখুন। না হলে আরও ভয়াবহ রূপ নিয়ে ফিরবে করোনা। চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।

নয়া দিল্লি: বিজ্ঞানসম্মত উপায়ে ভাইরাসের গতিবধির ওপর নজর রাখুন। না হলে আরও ভয়াবহ রূপ নিয়ে ফিরবে করোনা। চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।

নিয়ন্ত্রণে আসছে না দেশের কোভিড পরিস্থিতি। উল্টে প্রতিদিন রেকর্ড গড়ছে করোনার গ্রাফ। এবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন কংগ্রেস সাংসদ। চিঠি লিখে মোদিকে তিনি বলেন, ''কেন্দ্রীয় সরকার যদি ভাইরাস রুখতে পূর্ণ প্রচেষ্টা না করে তাহলে বিপদ বাড়বে। ভারতের মতো জিনগত বৈচিত্র্যপূর্ণ দেশে দ্বিগুণ, তিনগুণ শক্তিশালী হয়ে ফিরবে ভাইরাস। ভারতের পরিবেশে প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করবে Sars-cov-2। এটা তো সবে শুরু।''

চিঠিতে এই বলেই অবশ্য থেমে থাকেননি ওয়াইনাড়ের সাংসদ। তিনি বলেন, ''ভাববেন না দেশের এই কোভিড পরিস্থিতি কেবল দেশবাসীর ক্ষতি করবে। বিষয়টা বিশ্ববাসীর কাছেও চিন্তার কারণ হবে।'' এর জন্য কেন্দ্রীয় সরকারের টিকাকরণ স্ট্র্যাটেজিকে দায়ী করেন রাহুল। কংগ্রেস নেতার কথায়, ''পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আরও একটা লকডাউন এখন শুধু সময়ের অপেক্ষা। আগেই করোনা থেকে জয়ের ঘোষণা করে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে দেওয়া হয়েছে।''

রাহল গাঁধীর পরামর্শ, অবিলম্বে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুক সরকার। পাশাপাশি কোন ভ্যাকসিন নতুন কোন ভ্যারিয়েন্টকে থামাতে পারছে, তাও দেখা হোক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ফের নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ। ভারতে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫.৬ লক্ষ।

বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের অন্যতম কারণ ভাইরাসের মিউটেটেড ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই মিউটেশনের দ্বিগুণ, তিনগুণ ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে মহারাষ্ট্র, দিল্লি ও পশ্চিমবঙ্গে। যার ফলে ভারতের বুকে আরও দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে টিকাকরণ ছাড়া গতি নেই। যদিও এখনও ভ্যাকসিনের অভাবে প্রথম ডোজ নিতে পারেননি বহু মানুষ। নিত্যদিন যার প্রমাণ দিচ্ছে দেশের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget