এক্সপ্লোর

Rahul Gandhi: ‘বিজেপি-র মেরুকরণের রাজনীতিতেই হিংসা’, ‘ মণিপুরে ভারতমাতার হত্যা’, লোকসভার রেকর্ড থেকে বাদ গেল রাহুলের মন্তব্য

No Confidence Motion: বুধবার অনাস্থা প্রস্তাবের দ্বিতীয় দিনের আলোচনা চলাকালীন বক্তৃতা করেন রাহুল।

নয়াদিল্লি: মণিপুর হিংসা নিয়ে আগাগোড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে গিয়েছেন তিনি। বিজেপি-র মেরুকরণের রাজনীতিই উত্তর-পূর্বের রাজ্যটিতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ তুলেছিলেন। লোকসভার অনাস্থা প্রস্তাব আলোচনা থেকে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর (Rahul Gandhi) সেই ভাষণের বেশ কিছুটা অংশ বাদ দেওয়া হল। বিজেপি-ই মণিপুরে অগ্নিসংযোগ করেছে বলে যে অভিযোগ তুলেছিলেন রাহুল, সেটি বাদ গিয়েছে বলে জানা যাচ্ছে। (No Confidence Motion)

লোকসভা সেক্রেট্যারিয়টের একটি সূত্র জানিয়েছে, রাহুলের বক্তৃতা থেকে 'হত্যা', 'হত্যাকারী', 'খুন', 'দেশদ্রোহী'র মধ্যে শব্দ সংসদের  কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ আসে। বুধবার দুপুরে রাহুলের বক্তৃতা শেষ হওয়ার পর নির্দেশ আসে। সেই মতোই সিদ্ধান্ত নিয়েছে লোকসভার সচিবালয়।

মণিপুর হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা ভাঙাতে সংসদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। বুধবার সেই নিয়ে দ্বিতীয় দিনের আলোচনা চলাকালীন বক্তৃতা করেন রাহুল। সেখানে চাঁচাছোলা ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রীর মণিপুরকে ভারতের অংশ বলে মনে করেন না, তাই মণিপুরে আগুন জ্বললেও একটি বারের জন্যও সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করেননি বলে আক্রমণ শানান রাহুল। 

শুধু তাই নয়, মণিপুরে হিংসার জন্যও সরাসরি বিজেপি এবং তাদের মেরুকরণের রাজনীতি দায়ী বলে মন্তব্য করেন তিনি। রাহুল জানান, গোটা দেশে কেরোসিন সরবরাহ করছে বিজেপি। তাদের ঘৃণা এবং বিভাজনের রাজনীতিতে মণিপুর জ্বলছে, জ্বলছে হরিয়ানাও। বিজেপি-র এই মেরুকরণের রাজনীতির জেরে মণিপুরে ভারমাতা খুন হয়েছেন, বিজেপি মণিপুরে ভারতকে খুন করেছে বলেও মন্তব্য করেন রাহুল। 

আরও পড়ুন: Rahul Gandhi: লোকসভায় ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন রাহুল! ‘সিরিয়ালের অভিনয় বন্ধ করুন’, স্মৃতিকে পাল্টা বিরোধীরা

রাহুলের সেই মন্তব্যে বুধবার দুপুরেই হই-হট্টগোল শুরু হয়ে যায় লোকসভায়। রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন বিজেপি সাংসদরা। স্পিকার ওম বিড়লাও রাহুলকে অনুরোধ করেন এর মধ্যে ভারতমাতাকে না টানতে। কিন্তু রাহুল জানান, সনিয়া গাঁধী যেমন তাঁর মা, দেশও তাঁর কাছে মা। মণিপুরে সেই মা-কেই হত্যা করা হয়েছে। বিজেপি-র উদ্দেশে তিনি বলেন, "আপমানরা ভারতমাতার রক্ষাকর্তা নন, হত্যাকারী। দেশপ্রেমী নন, আপনারা দেশদ্রোহী।"

বুধবার রাতে রাতে রাহুলের ভাষণ থেকে ওই অংশ বাদ দেওয়া হয় বলে খবর।  সেই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। বিজেপি সংসদের মর্যাদা খর্ব করছে বলে দাবি তাঁর। বিষয়টি নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন অধীর। দেশে একমাত্র সংসদভবনই একমাত্র প্রতিষ্ঠান টিকে রয়েছে, সেটিও বিজেপি ভেঙে দিতে চাইছে বলে দাবি করেন অধীর। বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে দাবি তাঁর। এর আগে, ফেব্রুয়ারি মাসেও শিল্পপতি গৌতম আদানি এবং নরেন্দ্র মোদির মধ্যে যে গোপন আঁতাতের অভিযোগ করেছিলেন রাহুল, সেটি বাদ যায় সংসদের রেকর্ড থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cyber Crime : সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget