এক্সপ্লোর

Rahul Gandhi Opposition Meet: রাজনীতি নয়, লক্ষ্য কোভিড : বিরোধীদের বৈঠক প্রসঙ্গে মন্তব্য রাহুলের

রাজনীতি নিয়ে আলোচনা করার সময় নয়। আমি করোনায় নজর দিতে চাই। বিরোধী নেতাদের বৈঠক নিয়ে প্রশ্ন এড়িয়ে বললেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।

নয়া দিল্লি : বিরোধী নেতাদের বৈঠক নিয়ে প্রশ্ন এড়ালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। মন্তব্য করলেন না তৃতীয় ফ্রন্ট গঠনের সম্ভাবনা নিয়েও। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য, আজ রাজনীতি নিয়ে আলোচনা করার সময় নয়। আমি করোনায় নজর দিতে চাই। করোনার তৃতীয় ঢেউ থেকে কীভাবে দেশকে রক্ষা করা যাবে সেদিকে নজর দিতে চাই। 

কোভিড মোকাবিলা নিয়ে দলের তরফে একটি শ্বেতপত্র প্রকাশ করেছেন তিনি। রাহুল বলেন, আমার লক্ষ্য সেদিকে দৃষ্টিপাত করা যেখানে সরকারের কাজ করা উচিত বলে মনে হচ্ছে। 

দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বিরোধী দলগুলির বৈঠক নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনীতিতে যা চলছে তা নিয়ে আমি আপনাকে বা নিজেকে বিভ্রান্ত করতে চাই না। এনিয়ে আলোচনার সময়, জায়গা সবই আছে। তখন তা নিয়ে কথার বলতে আমার কোনও অসুবিধা নেই।

গতকাল দিল্লিতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেন শরদ পাওয়ার। দুই সপ্তাহে দ্বিতীয়বার বৈঠকে বসেন তাঁরা। তার পরই বিরোধী বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আসে। আজ শরদ পাওয়ারের বাড়িতে বৈঠক হয়। বৈঠকের আয়োজক রাষ্ট্র মঞ্চের আহ্বায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা যশবন্ত সিনহা।

বৈঠকে তাঁরা ছাড়াও যোগ দিয়েছিলেন- সপার ঘনশ্যাম তিওয়ারি, রাষ্ট্রীয় লোক দলের সভাপতি জয়ন্ত চৌধুরী, ন্যাশনাল কনফারেন্স নেতা এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, আম আদমি পার্টির নেতা সুশীল গুপ্ত, সিপিআই নেতা বিনয় বিশ্যম এবং সিপিএম নেতা নীলোৎপল বসু।

বৈঠক শেষে এনসিপি নেতা মজিদ মেমন বলেন, মিডিয়ায় এই খবর প্রকাশিত হয়েছে যে, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট করার জন্য রাষ্ট্র মঞ্চের এই বৈঠক আহ্বান করেছেন শরদ পাওয়ার। কিন্তু আমি জানিয়ে দিতে চাই, এটা ঠিক নয়। বৈঠকটি পাওযারের বাড়িতে হয়েছে। কিন্তু, উনি বৈঠক ডাকেননি। বৈঠকটি ডেকে ছিলেন রাষ্ট্র মঞ্চের প্রধান যশবন্ত সিনহা। অন্য প্রতিষ্ঠাতা সদস্য ও কর্মীদের নিয়ে তিনি মিটিংয়ের আয়োজন করেছিলেন। এটা বলা হচ্ছে যে, শরদ পাওয়ার বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং কংগ্রেসকে বয়কট করা হচ্ছে। এটা ঠিক নয়।

সেরা শিরোনাম

ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Local Train: লোকাল ট্রেনে তুলকালাম কাণ্ড, যাত্রীদের মধ্যে বচসা, ঝগড়ার মাঝে ছুরির আঘাতে জখম নিরীহ যাত্রী
লোকাল ট্রেনে তুলকালাম কাণ্ড, যাত্রীদের মধ্যে বচসা, ঝগড়ার মাঝে ছুরির আঘাতে জখম নিরীহ যাত্রী
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Calcutta High Court: ‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, ‘কোনও পরিবর্তন নেই’, পাল্টা নিশানা বিজেপি-র
‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, ‘কোনও পরিবর্তন নেই’, পাল্টা নিশানা বিজেপি-র

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget