এক্সপ্লোর

Rahul Gandhi: 'ইন্দিরার মতো পরিণতি হবে', রাহুলকে হুমকি বিজেপি নেতার, গর্জে উঠল কংগ্রেস-I.N.D.I.A

I.N.D.I.A Alliance: কংগ্রেসের তরফে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।

নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। সেই নিয়ে ফুঁসে উঠল কংগ্রেস। তীব্র প্রতিক্রিয়া জানালেন I.N.D.I.A জোটের শরিক, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। গোটা ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করলেন তিনি। কংগ্রেসের তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। সবমিলিয়ে তপ্ত জাতীয় রাজনীতি। (Rahul Gandhi)

রাহুল সম্পর্কে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা তরবিন্দর সিংহ মারওয়া। গত ১১ সেপ্টেন্বর তাঁকে বলতে শোনা যায়, "নিজের আচরণ শুধরে নিন রাহুল। নইলে ঠাকুমার মতোই পরিণতি হবে।" ১০ নং জনপথে, রাহুলের বাসভবনের সামনেই এই মন্তব্য করেন তরবিন্দর। রাহুলকে তুই-তোকারি করেই এমন হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে। (Congress News)

কংগ্রেসের তরফে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। পাশাপাশি, তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের করেন কংগ্রেসের কোষাধ্যক্ষ তথা সাধারণ সম্পাদক অজয় মাকেন। তাঁর কথায়, "ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধী দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তার পরও এমন হুমকি দেওয়া হচ্ছে।" ভারতের রাজনীতি এর থেকে নীচে যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। কেন দলের নেতার বিরুদ্ধে বিজেপি পদক্ষেপ করছে না প্রশ্ন তোলেন।

মাকেনের কথায়, "তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, সংখ্যালঘুদের জন্য সরব রাহুল। তাই বিজেপি-র ওঁর কথা পছন্দ নয়। সেই কারণেই হুমকি দেওয়া হচ্ছে। আমিও বলে রাখছি, আমরা কংগ্রেস। আমাদের এভাবে ভয় দেখানো যাবে না, মাথানত করব না আমরা।" কংগ্রেসের দাবি, সরাসরি রাহুলকে খুনের হুমকি দিয়েছেন বিজেপি নেতা। 

শুধু তরবিন্দরই নন, সম্প্রতি রাহুলকে হুমকি দিতে শোনা যায় শিবসেনা (একনাথ শিন্ডে) বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়কে। রাহুলের জিভ কেটে আনতে পারলে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টু রাহুলকে 'দেশের এক নম্বর জঙ্গি' বলে উল্লেখ করেন। মাকেনের মতে, অশান্তি তৈরি করতে, হিংংসায় উস্কানি জোগাতে এবং শান্তিভঙ্গ করতেই এমন মন্তব্য করা হচ্ছে লাগাতার।

এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্ট্যালিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'রাহুল গাঁধীকে বিজেপি নেতার হুমকি দেওয়ার খবরে স্তম্ভিত আমি। বলা হয়েছে, ঠাকুমার মতো পরিণতি হবে। শিন্ডে সেনা বিধায়ক আবার জিভের উপর পুরস্কার ঘোষণা করেছেন, আরও নানা রকমের হুমকি। আসলে আমার ভাই রাহুলের ব্যক্তিত্বে এবং ওঁর উপর মানুষের যে সমর্থন, তাতে অস্থির হয়ে উঠেছেন অনেকে। তাই এত হুমকি। বিরোধী দলনেতার নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে যেখানে, অবিলম্বে পদক্ষেপ করা উচিত কেন্দ্রের। গণতন্ত্রে হুমকি, হিংসার কোনও জায়গা নেই'। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget