এক্সপ্লোর

Rahul Gandhis Disqualification : কংগ্রেসে বড় ধাক্কা, আর সাংসদ নন রাহুল গান্ধী !

Surat Court : মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত

নয়াদিল্লি : সংসদে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সদস্যপদ খারিজ । খবর লোকসভার সচিবালয় সূত্রে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল লোকসভার সচিবালয়। মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত (Surat Court)। রাহুলকে ২ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিলেন আদালত। কেরলের (Kerala) ওয়েনাড়ের সাংসদ রাহুল গাঁধী।

এনিয়ে বিজেপিকে একহাত নেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, "ওঁকে (রাহুল গান্ধী) খারিজ করার সব চেষ্টাই করেছে ওরা(বিজেপি)। যাঁরা সত্যি বলছেন, তাঁদের রাখতে চান না ওঁরা। কিন্তু, আমরা সত্যিটা বলে যাব। আমরা জেপিসি-র দাবি করব। প্রয়োজন পড়লে গণতন্ত্র রক্ষা করতে আমরা জেলে যাবে।"

৩ বছর আগে, মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য়ের জন্য় গুজরাতের সুরাত আদালতে দোষী সাব্য়স্ত হয়েছেন রাহুল গান্ধী। তাঁকে ২ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। সাজা ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই জামিনও পেয়ে যান কংগ্রেস সাংসদ ! ৩০ দিনের জন্য় সাজা কার্যকর স্থগিত রাখে আদালত।

এ প্রসঙ্গে বিজেপি রাহুলকে তীব্র আক্রমণ করলেও, নিজের অবস্থানে অনড় কংগ্রেস সাংসদ ! ২০১৯ সালে লোকসভা ভোটের প্রচারে মোদি পদবি নিয়ে মন্তব্য় করেছিলেন রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, সব চোরেদের পদবি মোদি কেন। এরপরই তাঁর বিরুদ্ধে এফআইআর করেন গুজরাতের বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি। সেই মামলার রায় ঘোষণার জন্য়, বৃহস্পতিবার সকালেই গুজরাতের সুরাত আদালতে পৌঁছান রাহুল। 

লন্ডনে ভারতীয় গণতন্ত্র নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে, রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিতে কার্যত সংসদ অচল করে রেখেছে বিজেপি শিবির। ভারত জোড়ো যাত্রায়, নারী নির্যাতন নিয়ে মন্ততব্য়ের প্রেক্ষিতে তথ্য জানতে, সম্প্রতি রাহুল গান্ধীর দুয়ারে পৌঁছে গেছিল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার পুরনো মন্তব্য়ের প্রেক্ষিতে তাঁকে সাজা শোনায় গুজরাতের আদালত। সঙ্গে সঙ্গেই তাঁর জামিন মঞ্জুর হয়। ৩০ দিনের জন্য় সাজা কার্যকরও স্থগিত রাখা হয়।

কিন্তু, তিনি যে জেলের ভয় পান না, তা স্পষ্ট করে, মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করে, ওয়েনাডের কংগ্রেস সাংসদ ট্য়ুইট করে বলেন, আমার ধর্ম সত্য় এবং অহিংসা ওপর দাঁড়িয়ে আছে। সত্য় আমার ঈশ্বর, আর অহিংসা তার কাছে পৌঁছনোর উপায়।

রাহুল গান্ধীর সাজার প্রতিবাদে গতকাল বিভিন্ন রাজ্য়ে বিক্ষোভ দেখান কংগ্রেসকর্মীরা। কলকাতাতেও বিক্ষোভ দেখায় কংগ্রেস। পরে বিক্ষোভকারী কংগ্রেসকর্মীদের আটক করে পুলিশ।

আরও পড়ুন ; বারবার মামলা, বারবার জামিন! এর আগেও একাধিক মানহানি মামলা রাহুলের বিরুদ্ধে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
Sonam Wangchuk: 'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget