এক্সপ্লোর

Mumbai Central Railway: জীবন বাজি রেখে প্রাণ বাঁচিয়েছিলেন শিশুর, সংবর্ধিত রেলকর্মী

অনেকেই বলছেন, সবার দ্বারা এই কাজ হয় না। প্রত্যেকে স্যালুট জানিয়েছেন তাঁর এই কাজের। 

মহারাষ্ট্র : জীবন বাজি রেখে ৬ বছরের শিশুর প্রাণ বাঁচিয়েছিলেন। অদম্য সাহসিকতার জন্য রেলের সেই 'পয়েন্টস ম্যান'-কে ফোন করলেন খোদ রেলমন্ত্রী পীযূষ গয়াল। বীরত্বের স্বীকৃতিস্বরূপ দেওয়া হল সংবর্ধনা।

ট্রেন ধরতে প্লাটফর্মে এসেছিলন মা ও ছেলে। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে পড়ে যায় ৬ বছরের শিশু। কিছু বুঝে ওঠার আগেই দুরন্ত গতিতে ট্রেন ঢুকে পড়ে প্লাটফর্মে। দৃষ্টিহীন মা বুঝতেও পারেন না কী হতে চলেছে। তখনই ত্রাতা হয়ে শিশুকে উদ্ধার করেন এক রেলকর্মী। জীবন বাজি রাখা 'পয়েন্টস ম্যান'-এর এই বীরত্বের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এ  বিষয়ে প্রশ্ন করলে ময়ূর বলেন, ''ওই শিশুর সঙ্গে যে মহিলা ছিলেন, তিনি দৃষ্টিহীন। তাই তিনি কিছু করতে পারতেন না। ওই শিশুকে দেখেই রেললাইন ধরে ছুটে যাই। প্রথমে একবার ভয়ও হয়। মনে হয়, শিশুকে বাঁচাতে গিয়ে আমি বিপদে পড়ে যাব। পরক্ষণেই মনে হয়, আমার ওকে বাঁচানো উচিত। ঘটনার পর ওই মহিলা খুবই আবেগপ্রবাণ হয়ে পড়েন। বার বার আমাকে ধন্যবাদ জানান। পরে ফোন করেছিলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল ''

ময়ূরের এই বীরত্বে গর্বিত তাঁর সহকর্মীরা। সেন্ট্রাল রেলওয়ে অফিসে ঢুকতেই এই সাহসী কাজের জন্য হাততালি দিয়ে ময়ূরকে অভিবাদন জানিয়েছেন স্টাফরা। ইতিমধ্যেই বীরত্বের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দেওয়া হয়েছে তাঁকে। রেলকর্মীর এই কাজে গর্বিত রেলমন্ত্রকও। টুইট করেছেন খোদ রেলমন্ত্রী পীযূষ গয়াল। টুইটারে শেলকের বীরগাথা প্রকাশ করেছে রেল মন্ত্রক। ভিডিয়ো প্রকাশ করে টুইটারে রেলমন্ত্রী লিখেছেন, ''ময়ূর শেলকের কাজে আমরা খুবই গর্বিত। ভানগানি স্টেশনে নিজের জীবন বাজি রেখে শিশুকে বাঁচিয়ে ব্যতিক্রমী সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি।''

গত ১৭ এপ্রিল সন্ধে সাড়ে ৬টার দিকে ঘটে এই ঘটনা। মহারাষ্ট্রের ভানগানি স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে হঠাৎই মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে প্লাটফর্মের ধারে চলে যায় শিশু। এরপরই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে পড়ে যায় সে। মা সঙ্গীতা দৃষ্টিহীন হওয়ায় আঁচ করতে পারেননি বিপদের। তবু বুঝতে পারেন, অস্বাভাবিক কিছু একটা হয়েছে। তাই চারিদিকে আশঙ্কার রোল উঠেছে।

এদিকে রেললাইনে ওই শিশুকে পড়তে দেখেই ততক্ষণে ছুট লাগান এক রেলকর্মী। 'পয়েন্টস ম্যান'-এর দায়িত্বে থাকা ময়ূর শেলকে দেখেন, তীব্র গতিতে একই লাইনে ছুটে আসছে একটা ট্রেন। প্রথমে রেললাইন ধরে দৌড়তে থাকলেও মাঝে কিছুটা গতি কমান শেলকে। যদিও শিশুর প্লাটফর্মে ওঠার আকুতি দেখে গতি বাড়ান তিনি। নিমেষেই শিশুকে তুলে দেন প্লাটফর্মে। সঙ্গে নিজের প্রাণ বাঁচাতেও সক্ষম হন। শিশু ও রেলকর্মীর ভাইরাল ভিডিয়ো দেখে শিউরে উঠেছে সোশ্যাল মিডিয়া। একাধিক কমেন্টস এসেছে ময়ূরের সাহসিকতা নিয়ে। অনেকেই বলছেন, সবার দ্বারা এই কাজ হয় না। প্রত্যেকে স্যালুট জানিয়েছেন তাঁর এই কাজের। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Bridge Collapse : ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget