এক্সপ্লোর

Raja Raghuvanshi Murder : 'সেলফি তোলার আছিলায়...' বড় প্ল্যান ছিল সোনমের? বউকে নিয়ে ধন্দে ছিলেন রাজও!

ইনদৌরের রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে ধৃত স্ত্রী সোনম ও তার প্রেমিক সহ ৫ জনকে  উত্তরপ্রদেশ থেকে ট্রানজিট রিমান্ডে মেঘালয় নিয়ে এসেছে পুলিশ।

শিলং : দেশজুড়ে চর্চা একটি হত্যাকাণ্ড নিয়ে। হানিমুনে গিয়ে নিজের স্বামীকে সুপারি কিলার ভাড়ি করে খুন করার ঘটনায় ধৃত স্ত্রী ও তার চার সহযোগী। এর মধ্যে একজন অভিযুক্ত সোনমের আলোচিত-প্রেমিক। হাতের মেহেন্দি শুকনোর আগেই স্বামীকে খুনের ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে সারা দেশে।

ইনদৌরের রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে ধৃত স্ত্রী সোনম ও তার প্রেমিক সহ ৫ জনকে  উত্তরপ্রদেশ থেকে ট্রানজিট রিমান্ডে মেঘালয় নিয়ে এসেছে পুলিশ। নিয়ে আসা হয়েছে সোনমের প্রেমিক সহ বাকি চার ধৃতকেও। বুধবার সকালে সোনমের মেডিক্য়াল টেস্টের জন্য় তাঁকে নিয়ে আসা হয়েছে শিলংয়ের গণেশ দাস হাসপাতালে। এখানেই ঘটনার পুনর্নির্মাণ করতে পারে পুলিশ । 

পুলিশ সূত্রে খবর, প্রথমে সেলফি তোলার আছিলায় উঁচু জায়গা থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলার প্ল্য়ান ছিল সোনমের। যাতে গোটা বিষয়টা দুর্ঘটনা বলে মনে হয়। কিন্তু কোনও কারণে সেই পরিকল্পনা সফল হতে পারেনি। পুলিশ সূত্রে দাবি, এরপরই সোনম তার প্রেমিকে রাজের সঙ্গে মিলে তার তিন বন্ধুকে খুনের দায়িত্ব দেয়।

রাজা - সোনমের সম্পর্কটা শুরু থেকে অন্যদের কাছে সহজই ছিল। তবে এখন এই ঘটনা ঘটার পর থেকে ঘনিষ্ঠ বন্ধুদের কথায় উঠে আসছে রাজের মনের খটকার কথা। বিয়ের পর সোনমের কথা না বলা নিয়ে মায়ের কাছে আক্ষেপ করেছিলেন রাজা । সে-কথা বলেছেন নিহত রাজার মা-ই। এবার চাঞ্চল্য ছড়াল এক বন্ধুর কথায়। 

রাজারই ঘনিষ্ঠ বন্ধু আকাশ।  আকাশ স্পষ্টভাবে জানিয়েছেন,  বাগদানের পরপরই রাজা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। আক্ষেপ করতেন,সোনম তাঁকে সময় দিচ্ছেন না বলে। রাজা  নিজে ব্যস্ত থাকা সত্ত্বেও সময় বের করে নিতে পারতেন, কিন্তু অভিযোগ সোনম সময় দিতেন না। আকাশের দাবি, রাজা তাঁকে বলেছিলেন, 'ভাই সোনম আমার ফোন ধরে না, আমার কী করা উচিত, আমার বিয়ে করা উচিত কি?'বন্ধুর অভিযোগ, বাগদানের পরও রাজার মনে ক্রমাগত সন্দেহ এবং বিভ্রান্তি তৈরি হচ্ছিল। তিনিও রাজাকে বুঝিয়েছিলেন, কিছুটা সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। আকাশ জানান, হানিমুনের পরিকল্পনা করেছিল সোনমই। সে নিজেই কামাখ্যা দেবী এবং মেঘালয়ের যাওয়ার ব্যবস্থা করে। 

রাজার পরিবার স্পষ্টভাবে দাবি করেছে, দোষী যেই হোক না কেন, সোনম হোক বা অন্য কেউ, তাদের যেন ফাঁসির সাজা হয়।  আকাশ বলেন, রাজার মা এখনও মুহ্যমান এবং তিনি নিজেও এখন রাজার বাড়িতে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারছেন না।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan on Kunal : 'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
West Bengal News Live: রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
TMC News : পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
পদ ছাড়তে পারেন TMC-র আরও ২ সাংসদ : সূত্র, এবার কারা ?
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget